বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’

১৪ মে থেকে ঢাকা–সৈয়দপুর রুটে চালু হচ্ছে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের নতুন বেসরকারি এয়ারলাইনস এয়ার অ্যাস্ট্রা আগামী ১৪ মে থেকে ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা ও সৈয়দপুর থেকে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯০ টাকা। 

এয়ার অ্যাস্ট্রার পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের গন্তব্য সৈয়দপুর এয়ার অ্যাস্ট্রার জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য। গত বছরের ২৪ নভেম্বর চট্টগ্রাম ও কক্সবাজার এবং গত ২৩ ফেব্রুয়ারি থেকে সিলেটে ফ্লাইট পরিচালনা শুরু করে এয়ার অ্যাস্ট্রা।

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ফ্লাইটগুলোর সময় নির্ধারণ করা হয়েছে। ঢাকা থেকে যথাক্রমে দুপুর ২টা ১০ মিনিট এবং রাত ৮টায় এবং সৈয়দপুর থেকে যথাক্রমে বেলা ৩টা ৪০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। 

এয়ার অ্যাস্ট্রার সিইও ইমরান আসিফ বলেন, ‘সৈয়দপুর অভ্যন্তরীণ রুটগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। সৈয়দপুরে এখন প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা শুরু করলেও খুব দ্রুতই এই রুটে আরও ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। আশা করি, যাত্রীরা এয়ার অ্যাস্ট্রায় ভ্রমণ করার মধ্য দিয়ে আমাদের পরিষেবার প্রশংসা করবেন।’ 

এয়ার অ্যাস্ট্রার বহরে বর্তমানে তিনটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট রয়েছে। এগুলো ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট এবং ৭০ জন যাত্রী বহন করতে সক্ষম।

এয়ার অ্যাস্ট্রা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইট পরিচালনার এক বছরের মধ্যে বাংলাদেশের প্রথম বেসরকারি এয়ারলাইনস হিসেবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) কর্তৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সম্পন্ন করার প্রচেষ্টায় নিয়োজিত আছে।

এসি/ আই. কে. জে/

আরো পড়ুন:ঋণ সুবিধার শর্ত শিথিলের প্রভাব পড়বে কি শেয়ারবাজারে?

ঢাকা সৈয়দপুর রুটে এয়ার অ্যাস্ট্রার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250