মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

‘১৪ লাখ মানুষের কর্মসংস্থান হবে বঙ্গবন্ধু শিল্পনগরে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ইকোনমিক জোনে কয়েকটি কারখানায় উৎপাদন শুরু হয়েছে। ধীরে ধীরে আরও কারখানা গড়ে উঠছে। এ জোনে প্রায় ১৪ লাখ মানুষ কাজ করবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দেশের সবচেয়ে বড় এই শিল্পনগর পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কর্মকর্তা, প্রশাসন এবং পুলিশসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন।

চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী উপজেলার ৩৩ হাজার ৮০৫ একর জমিতে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর। ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান এখানে উৎপাদন শুরু করেছে। আরও তিন প্রতিষ্ঠান উৎপাদনে যাওয়ার অপেক্ষায় আছে।

শিল্পনগর পরিদর্শন শেষে মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, এখানে যাদের কর্মসংস্থান হবে তাদের নিরাপত্তা, বাসস্থান, শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা, বিনিয়োগকারীদের নিরাপত্তা, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশি সহায়তাগুলো বৃদ্ধি করতে হবে। থানা তৈরি করতে হবে। তাদের মুভমেন্ট ও অবকাঠামো নিশ্চিত করতে হবে। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী স্বপ্নের এই প্রকল্পে ইতোমধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ বিনিয়োগের সুন্দর পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এ শিল্পনগরে ইতোমধ্যে দেশ-বিদেশের ১৫২ শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগে এসেছে। এখানে একসময় ১৩৯টি পরিবার ছিল। এ শিল্প নগরী করার সময় তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের ঘর করে দেব। তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, আমরা উন্নয়নও চাই, পরিবেশও চাই। পরিবেশ অক্ষুণ্ন রেখে এখানে সমস্ত উন্নয়ন প্রকল্পগুলো করা হবে। এখানে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান (সিইটিপি) থাকবে। কারো নিজস্ব ইটিপি থাকলে সেটাতে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে। না হলে সিইটিপিতে আসতে হবে।

এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান ইউসুফ হারুন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম,  চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও জেলা পুলিশ সুপার এ কে এম শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

এসকে/ 

প্রধানমন্ত্রী চট্টগ্রাম মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250