সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

২০২৪ মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডিস্যানটিস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৪ সালের মার্কিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলেন একসময় তার সহকর্মী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস। ফ্লোরিডার গভর্নর আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, রিপাবলিকান শিবিরে তিনি প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

বুধবার (২৪ মে) রন ডিস্যানটিস জানিয়ে দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতার জন্য ইতিমধ্যে নির্বাচনী কর্মকর্তাদের কাছে তিনি সমস্ত কাগজপত্র জমা দিয়েছেন। এর ফলে রিপাবলিকান দলের ভিতর রন ডিস্যানটিসের সঙ্গে ট্রাম্পের লড়াই হবে। শেষ পর্যন্ত রিপাবলিকান ভোটাররা যাকে নির্বাচিত করবেন, তিনি ডেমোক্র্যাট প্রার্থীর সঙ্গে লড়বেন।

৪৪ বছরের এই গভর্নর ক্ষমতায় এলে কী করবেন, তারও একটি রূপরেখা দিয়েছেন। তিনি জানিয়েছেন, অ্যামেরিকার সীমান্তে তিনি পাঁচিল তৈরি করবেন। মেক্সিকোর ড্রাগ মাফিয়াদের আটকাতে এবং অবৈধ অনুপ্রবেশ আটকাতে এই ব্যবস্থা করা হবে। এছাড়াও আরো বেশ কিছু কাজের কথা বলেছেন তিনি। নিজের কম বয়সকে প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন তিনি।

একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন ফ্লোরিডার গভর্নর। তবে পরে ট্রাম্পের সঙ্গে তার দূরত্ব খানিক বারে। রিপাবলিকান শিবিরের অনেকেই মনে করছেন, ট্রাম্পকে রীতিমতো টক্কর দেবেন ডিস্যানটিস। ফলে বিষয়টি ট্রাম্প শিবিরের যথেষ্ট মাথাব্যথার কারণ হতে পারে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমানকে ধাওয়া দিলো রাশিয়া

অন্যদিকে, ডিস্যানটিসের ঘোষণার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি টুইট করেছেন। যেখানে বলা হয়েছে, বাইডেন এবং হ্যারিসের পাশে দাঁড়ান। সাহায্য করুন। নির্বাচনী ফান্ড তোলার একটি পোস্টার শেয়ার করেছেন তিনি।

এম এইচ ডি/

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস।

বিশ্ব সংবাদ আমেরিকা ট্রাম্প আন্তর্জাতিক মার্কিন নির্বাচন ফ্লোরিডার গভর্নর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250