বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০২৪ সালে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শুক্রবার এবং শনিবার ছাড়া আগামী বছর মোট ছুটি থাকবে ৬০ দিন।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রীষ্মকালীন অবকাশ এবং পবিত্র ঈদুল আজহায় ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত সাত দিন ছুটি থাকবে। এ ছাড়াও পবিত্র রমজানসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস, দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর, বৈষবি, চৈত্র সংক্রান্তি বাংলা নববর্ষ উপলক্ষে ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ২১ দিন বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়াও দুর্গাপূজা, ফাতেহা ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ১১ থেকে ১৭ অক্টোবর ৫ দিন, শীতকালীন অবকাশ ও যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষে ১২ থেকে ২৮ ডিসেম্বর ১০ দিন এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত ৩ দিনসহ মোট ৬০ দিন বন্ধ থাকবে।

ধর্মীয় উৎসবের ছুটিগুলো চাঁদ দেখার ওপর নির্ভর করবে। জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় স্কুল পর্যায়ে পালন করতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা বা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে কাটানো করা যাবে।

ওআ/

সরকারি প্রাথমিক বিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250