মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ

২০২৪ সালের হজযাত্রীদের জন্য নতুন নির্দেশনা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজের নিবন্ধন অথবা ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন শেষ করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী বছর হজে যাওয়ার অনিশ্চয়তা ও বিড়ম্বনা এড়ানোর স্বার্থে এই অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, দ্বিতীয় দফায় সময় বাড়ানোর পর এখন পর্যন্ত ১৫ হাজার ১৬১ জন হজের নিবন্ধন করেছেন। বাংলাদেশ থেকে আগামী বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। সে হিসাবে মোট হজযাত্রীর ১২ দশমিক ১৩ শতাংশ নিবন্ধন করেছেন। ৩১ ডিসেম্বর হজযাত্রীদের নিবন্ধনের সময় শেষ হচ্ছে। এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ই জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটা ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির কোটা ১ লাখ ১৭ হাজার জন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

চলতি বছর ১৫ই নভেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলবে বলে ঘোষণা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। পরে প্রত্যাশিত হজযাত্রীর সাড়া না পাওয়ায় দ্বিতীয় ধাপে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।

ওআ/

হজযাত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

🕒 প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250