সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

২৩ লাখ টাকা খরচ করে নেকড়ে হলেন তিনি!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৫:০৯ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৩

#

২৩ লাখ টাকা খরচ করে নেকড়ে সেজেছেন এক জাপানি নাগরিক এই জাপানির নাম তরু উয়েদা (৩২)। পেশায় প্রকৌশলী। শখের বশে তিনি নেকড়ে সেজেছেন। আর তাঁর এই কস্টিউম (বিশেষ ধরনের পোশাক) বানাতে খরচ করেছেন ৩০ লাখ ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ (প্রতি ইয়েন ৭৬ পয়সা ধরে) টাকার বেশি। 

তরু উয়েদার ব্যতিক্রম এই পোশাকের (কস্টিউম) নকশা করেছে জিপেট ওয়ার্কশপ নামের একটি কোম্পানি। এই প্রতিষ্ঠানের এ ধরনের কস্টিউম বানানোর বেশ খ্যাতি আছে। মূলত তারা বিভিন্ন চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানে কুশীলবদের জন্য কস্টিউম সরবরাহ করে থাকে।

তরু উয়েদার জন্য নেকড়ের অবয়ব বানাতে জিপেটের চার কর্মীর সময় লেগেছে সাত সপ্তাহ। তরু মানসিক প্রশান্তি পেতে ও কষ্ট ভুলতে এটি পরে মাঝেমধ্যে বাসায় ঘুমান।

তরু বলেন, ‘আমি যখন নেকড়ের অবয়বের পোশাক পরি, তখন নিজেকে আর মানুষ মনে হয় না। আমি মানুষের সঙ্গে সব ধরনের সম্পর্ক থেকে মুক্ত হই। আমি কাজ ও অন্যান্য বিষয়ে সঙ্গে সম্পৃক্ত সব ধরনের কষ্ট ভুলে যাই।’

তরু বলেন, ওই পোশাক পরে যখন তিনি আয়নার সামনে দাঁড়ান, তখন নিজের কাছে তাঁকে নেকড়েই মনে হয়। তবে তিনি বাস্তবের নেকড়ের মতো ভয়ংকর হয়ে ওঠেন না।

তরু যখন জিপেটকে ওই পোশাকের চাহিদাপত্র দেন, তখন শর্ত হিসেবে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারার কথা বলেছিলেন। তবে তরুর সব ইচ্ছা পূরণ হলেও সে ইচ্ছা পূরণ হয়নি।

তরু জানান, নেকড়ের সাজের পোশাক পরে তিনি কোনো অনুষ্ঠানে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কারণ, এটি পরে হাঁটতে গেলে অস্বস্তি লাগে।

সূত্র: এনডিটিভি

ওআ/

নেকড়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250