মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

২৪৮ দিন শীর্ষে থেকেও শিরোপা জিততে না পারার যন্ত্রণায় পুড়ছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৯ অপরাহ্ন, ২১শে মে ২০২৩

#

শিরোপা হাতছাড়া করার যন্ত্রণায় পুড়ছে আর্সেনাল - ছবি: সংগৃহীত

বিস্ময়, হতাশা কিংবা দুঃস্বপ্ন—আর্সেনালের লিগ হারানোর অনুভূতি যেন এই শব্দগুলোও ঠিকঠাক বোঝাতে পারছে না। কয়েক দিন আগেও কে ভেবেছিল তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলবে ম্যানচেস্টার সিটি! চলতি মৌসুমে ২৪৮ দিন লিগের শীর্ষস্থানে থেকেও শিরোপা জিততে না পারার এই যন্ত্রণাই–বা কীভাবে ভুলবে আর্সেনাল। 

এত লম্বা সময় শীর্ষে থেকে আর কোনো দলের শিরোপা হারানোর উদাহরণ প্রিমিয়ার লিগে নেই। সব মিলিয়ে এ মৌসুমে আর্সেনাল শীর্ষে ছিল ৯৩ শতাংশ সময়। আর্সেনালের এই ক্ষতে প্রলেপ পড়তে যে আরও অনেক দিন লাগবে, তা স্পষ্ট হয়েছে কোচ মিকেল আরতেতার কথাতেও।

চলতি মৌসুমের শুরু থেকেই আর্সেনাল ছিল অপ্রতিরোধ্য। ১৮ ম্যাচ শেষে সিটির চেয়ে তারা এগিয়ে ছিল ৮ পয়েন্টে। এপ্রিলের শুরুতেও এই লিড ধরে রেখেছিল তারা। কিন্তু এরপরই যেন আকস্মিকভাবে বদলে যায় দৃশ্যপট। মৌসুমের শুরুতে যে আর্সেনালকে অজেয় মনে হচ্ছিল, তারা যেন হঠাৎ পথ হারিয়ে ফেলে। 

আর্সেনাল নিজেদের সর্বশেষ ৮ ম্যাচের মাত্র ২টিতেই জিততে পারে। যেখানে গতকাল নটিংহাম ফরেস্টের কাছে তাদের মাঠে ১-০ গোলে হেরে আনুষ্ঠানিকভাবে সিটির হাতে শিরোপা তুলে দিয়েছে। শেষ দিকে এসে এমন হতশ্রী পারফরম্যান্সই মূলত গানারদের হাত থেকে শিরোপাটা কেড়ে নেয়।

মৌসুমের বেশির ভাগ সময় এমন দাপট দেখিয়েও শিরোপা জিততে না পারার বিষয়টি মানতে পারছেন না আর্সেনাল কোচ মিকেল আরতেতা। গতকাল নটিংহামের কাছে হারের পর আরতেতা বলেছেন, ‘আমি এটা নিয়ে (লিগ হারানো) ভাবার মতো অবস্থাতে নেই। আমাদের অবশ্যই সিটিকে অভিনন্দন জানাতে হবে। সিটির সঙ্গে ১০ মাস প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের জন্য অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। লম্বা সময় ধরে আমরা তাদের চেয়ে এগিয়ে ছিলাম।’

শিরোপার এত কাছাকাছি গিয়েও সেটি ছুঁতে না পারার যন্ত্রণায় পুড়তে থাকা আর্সেনাল কোচ অবশ্য এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে চান। তিনি আরও বলেছেন, ‘আমরা অনেক বড় শিক্ষা পেয়েছি। আমরা দলটাকে অনেক বদলে ফেলেছি। আমরা অনেক বড় একটি ধাপ এগিয়ে গিয়েছি। সোনায় সোহাগা হতো, যদি শিরোপা জিততে পারতাম। আমরা অল্পের জন্য পারিনি।'

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(২১ মে ২০২৩)

১৯ বছর ধরে লিগ শিরোপা জয়ের অপেক্ষায় আছে আর্সেনাল। সমর্থকেরাও এবার শিরোপাটাকে হাতের নাগালেই দেখতে পাচ্ছিল। স্বপ্নভঙ্গের এই যন্ত্রণা পোড়াচ্ছে আরতেতাকেও, ‘এটাই ফুটবল। এই দিনটা আমাদের জন্য বেদনার। লক্ষ্য সামনে রেখে আমরা ১১ মাস ধরে কাজ করেছি এবং অনেক দিন পর্যন্ত শীর্ষেও ছিলাম। আমরা লড়াই করেছি, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে। এটা খুবই যন্ত্রণাদায়ক। খেলোয়াড়দের এ থেকে বের করার একটা উপায় আমাকে খুঁজে বের করতে হবে।’

এম/

 

শিরোপা আর্সেনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250