শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ওটিটি

২৯ বছরের নিয়ম ভেঙে চুম্বনের দৃশ্যে কাজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

কাজল - ছবি: সংগৃহীত

যে কয়েকজন বলিউড অভিনয়শিল্পী পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করেন না, কাজল তাঁদের মধ্যে অন্যতম। তবে প্রায় তিন দশক পর এ নিয়ম ভেঙেছেন। সদ্য মুক্তি পাওয়া এক হিন্দি সিরিজে তাঁকে দেখা গেছে চুম্বনের দৃশ্যে, যা বড় চমক হয়ে এসেছে তাঁর ভক্তদের জন্যও। খবর টাইমস নাউয়ের।

গত শুক্রবার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এই সিরিজের দুই পর্বে দুটি চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন কাজল।


একটি দৃশ্যে তাঁর সহশিল্পী যীশু সেনগুপ্ত, অন্যটিতে আলী খান। সিরিজটি প্রচারের পর কাজলের চুম্বন দৃশ্য নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে। তবে অভিনয়শিল্পী এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

কাজল মন্তব্য না করলেও দৃশ্যটি নিয়ে কথা বলেছেন আলী খান। তিনি এক সাক্ষাৎকারে জানান, একটি বিলাসবহুল হোটেলে শুটিং হয় দৃশ্যটির।

পরিচালক দৃশ্যটি ধারণের সময় খুবই অল্পসংখ্যক কলাকুশলীকে রেখেছিলেন। আলী আরও জানান, কোনো দ্বিধা ছাড়াই দৃশ্যটির শুটিংয়ে অংশ নেন তাঁরা। শুটিংয়ের আগে কয়েকবার অনুশীলনও করেন।


জনপ্রিয় মার্কিন সিরিজ ‘দ্য গুড ওয়াইফ’-এর প্রেরণায় তৈরি হয়েছে হিন্দি সিরিজ ‘দ্য ট্রায়াল’। এর অন্যতম প্রধান চরিত্র নয়নিকা হিসেবে পর্দায় দেখা গেছে কাজলকে।

আরো পড়ুন: যে কারণে স্থগিত হলো জাহ্নবীর শুটিং

কিছুদিন আগেই নেটফ্লিক্সে প্রচারিত অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ টু’র জন্য প্রায় দুই দশকের নিয়ম ভেঙে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন তামান্না ভাটিয়া, যা তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এম/


কাজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250