সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

৩০ টাকায় খাবার মেলে অরিজিতের হোটেলে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের আপন ভিটেমাটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। তিনি বছরের বেশির ভাগ সময় কাটান ছোট্ট এই শহরে। দুই ছেলে, স্ত্রী কোয়েল সিংকে নিয়ে সেখানেই তার বসবাস।

গানের পাশপাশি বর্তমানে তার একটি রেস্তোরাঁ রয়েছে। শুধু অরিজিৎ নন, বহু বলিউড তারকা থেকে ক্রিকেটারের এখন কোনো না কোনো বিকল্প আয়ের উৎস রয়েছে। তবে সবার থেকে এখানেও অরিজিৎ আলাদা। তার হোটেলে খেতে গেলে হাজার হাজার টাকা খরচ করতে হয় না। মাত্র ৩০ টাকায় পাওয়া যায় খাবার।

এমনিতেই অরিজিতের জনপ্রিয়তা কারণে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ হয়ে উঠেছে অন্যতম ভ্রমণের জায়গা। শিল্পীর বাড়ি থেকে রেস্তোরাঁ দেখতে ভিড় বাড়ছে ব্লগারদের। জিয়াগঞ্জে এমনিতেই জনপ্রিয় ‘হেঁশেল’ রেস্তোরাঁ। কারণটা অবশ্য খাবারের দাম। এই রেস্তোরাঁ দেখভাল করেন গায়কের বাবা সুরেন্দ্র সিং ওরফে কাকা সিং। ব্যবসায়িক লাভের স্বার্থে নয়, বরং কর্মসংস্থান ও স্বল্পমূল্যে খাবার দেওয়াই তাদের লক্ষ্য। এখানকার খাবারের মূল্য একেবারেই সাধ্যের মধ্যে। বেলা ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা অরিজিতের হেঁশেল।

আরো পড়ুন: কত স্মৃতি মিশে আছে ফারুক ভাইয়ের সঙ্গে : ববিতা

এই হোটেলে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। মাত্র ৩০ টাকায় ভেজ থালি রয়েছে তাদের জন্য। বর্তমানে তা বাড়িয়ে করা হয়েছে ৪০ টাকা। এছাড়াও নান থেকে বিরিয়ানি, রয়েছে মুখরোচক খাবার। মূল্য ৫০ টাকা থেকে ১৫০ টাকার মধ্যে।

কোটি কোটি টাকা উপার্জন করেন অরিজিৎ। তবে জীবনযাত্রায় বিলাসিতার কোনো ছাপ নেই। শুধু যে সস্তায় খাবার খাওয়াতে হোটেল খুলেছেন তা নয়, জিয়াগঞ্জে হাসপাতাল নির্মাণ থেকে খেলায় মাঠ, ইংরেজি শিক্ষার ব্যবস্থা করার মতো নানা সামাজিক কল্যাণমূলক কাজে যুক্ত রয়েছেন এই গায়ক।

এসি/ আইকেজে 

খাবার অরিজিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250