শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

ইউরোপ

৩০ পেন্সের বইটি বিক্রি হলো সাড়ে ১০ হাজার পাউন্ডে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’—ব্রিটিশ সাহিত্যিক জে কে রাউলিংয়ের বিখ্যাত হ্যারিপটার সিরিজের প্রথম বই - ছবি: সংগৃহীত

‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’—ব্রিটিশ সাহিত্যিক জে কে রাউলিংয়ের বিখ্যাত হ্যারিপটার সিরিজের প্রথম বই। প্রকাশের পর বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছিল এই বই। যুক্তরাজ্যের এক ব্যক্তি মাত্র ৩০ পেন্সে এই বইয়ের একটি কপি কিনেছিলেন। এখন সেই বই নিলামে বিক্রি হয়েছে সাড়ে ১০ হাজার পাউন্ডে।

যুক্তরাজ্যের লিচফিল্যান্ডের নিলামকারী প্রতিষ্ঠান রিচার্ড উইন্টারটন জানান, তাঁরা বইটি অনলাইন নিলামে তুলেছিলেন। সেটি ১০ হাজার ৫০০ পাউন্ডে বিক্রি হয়েছে। কিনেছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের এক ব্যক্তি।

রিচার্ড বলেন, ‘এত বেশি অর্থে বইটি বেচতে পেরে আমরা আনন্দিত।’

কিন্তু প্রশ্ন হলো, বইটি এত দামে কেন বিক্রি হলো? এর বিশেষত্ব কী?

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ১৯৯৭ সালে ‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’–এর প্রথম সংস্করণ বাজারে আসে। ওই সময় প্রথম সংস্করণে ছাপা হওয়া প্রথম ৫০০ বইয়ের একটি এটি। সেই হিসাবে, এটি বেশ দুর্লভ একটি বই।

প্রকাশের পরপরই ‘হ্যারিপটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ বইয়ের ৩০০ কপি যুক্তরাজ্যের বিভিন্ন পাঠাগারে পাঠানো হয়। বইটি উলভারহাম্পটন পাঠাগারে পাঠানো হয়েছিল। এ পাঠাগার থেকে যুক্তরাজ্যের স্ট্যাফোডশায়ারের এক ব্যক্তি বইটি কিনেছিলেন। বইটিতে এখনো পাঠাগারের নামসহ এর ৩০ পেন্স দামের স্টিকার যুক্ত রয়েছে।

আরো পড়ুন: মঙ্গলের বার্তা ছড়িয়ে দিতে হবিগঞ্জে মুক্তাঞ্চলের কবিতার মিছিল

ওই ব্যক্তি চলতি বছরের শুরুতে ৫৫ বছর বয়সে মারা গেছেন। তবে চার বছর আগে বাড়ি বদলের সময়ে আরও অনেক বইয়ের সঙ্গে এই বইও বাক্সবন্দী হয়ে গুদামে চলে যায়। সেখানেই পড়ে ছিল।

ওই ব্যক্তির বোন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা জানতাম, তিনি হ্যারি পটারের একটি দুর্লভ বই সংগ্রহ করেছেন। তবে ভেবেছিলাম, বইটি হারিয়ে গেছে। পরে এটি খুঁজে পাওয়া যায়। নিলামে তোলা হয়।’

এম/


হ্যারিপটার সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250