মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

মিশরের ঘরোয়া লিগ

৩৪ পেনাল্টির এক ম্যাচ !

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এ যেন পেনাল্টিরই এক ম্যারাথন। এক ম্যাচেই দর্শকরা দেখলেন ৩৪টি পেনাল্টি গোল। গোলরক্ষকরা যেন ছিলেন পুরোপুরি অসহায়। ঘটনা ঘটেছে মিশরের ঘরোয়া লিগের এক কাপ আসরের সেমিফাইনালে। মর্ডান ফিউচার এবং পিরামিডের মধ্যকার ম্যাচে দেখা গেল এই পেনাল্টির ম্যারাথন। জয়টা অবশ্য গিয়েছে ফিউচারের ভাগ্যে। 

বড়দিনের সন্ধ্যায় ইজিপশিয়ান সুপার কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল দুই দল। সেমির লড়াই নির্ধারিত ৯০ মিনিট শেষে ড্র থাকে ০-০ গোলে। কেউই গোল করতে ব্যর্থ হলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে। গোল আসেনি সেই ত্রিশ মিনিটেও। খেলা গড়ায় টাইব্রেকারে। 

আরো পড়ুন: অবশেষে মায়ামিতে মিলন ঘটলো মেসি-সুয়ারেজের

সেখানেই শুরু হয় পেনাল্টির ম্যারাথন। দুই দলই একইসঙ্গে গোল করেছেন বা মিস করেছেন সুযোগের। উভয় দলেরই খেলোয়াড়রা দুবার করে এসেছেন পেনাল্টি শট নিতে। ৩৪তম শটে পিরামিড ডিফেন্ডারের ওসামা গালালের শট ঠেকিয়ে দিয়ে দলকে জয় এনে দেন মর্ডান ফিউচারের গোলরক্ষক। ১৪-১৩ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে যায় তারা। 

তবে মর্ডান ফিউচার এবং পিরামিডের এই পেনাল্টির ম্যারাথনই বিশ্বের সবচেয়ে লম্বা শ্যুটআউট নয়। গতবছর ইংল্যান্ডে ওয়াশিংটন এফসি এবং বেডলিংটন টেরিয়ার্সের ম্যাচে ৫৪ পেনাল্টি দেখা গিয়েছিল। ফলাফলে ২৫-২৪ ব্যবধানে জয় পায় ওয়াশিংটন এফসি। এর আগে ২০০৫ সালে নামিবিয়ান কাপে কেকে প্যালেস এবং সিভিকসের ম্যাচে দেখা গিয়েছিল ৪৮ পেনাল্টি। 

এইচআ/ এসি

মিশর ৩৪ পেনাল্টি টাইব্রেকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250