মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

৪০ শতাংশ শুল্ক আরোপের পর হিলিতে আসেনি ভারতীয় পেঁয়াজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

আমদানি কম হওয়ায় সোমবার (২১ আগস্ট) সকাল থেকে হিলির স্থানীয় বাজারে পেঁয়াজের দাম ৮ থেকে ১০ টাকা করে বেড়েছে। ফাইল ছবি

পেঁয়াজ রপ্তানির ওপর ভারত সরকারের ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর এখন পর্যন্ত ভারত থেকে কোন পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে আসেনি। 

এর আগে রবিবার (২০ আগস্ট) ভারত থেকে ৭টি ট্রাকে মাত্র ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। আমদানি কম হওয়ায় সোমবার (২১ আগস্ট) সকাল থেকে স্থানীয় পাইকারি ও খুচরা বাজারে ভারতের পেঁয়াজের পাশাপাশি দেশি পেঁয়াজের দাম ৮ থেকে ১০ টাকা করে বেড়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন ওরফে প্রতাব মল্লিক গণমাধ্যমকে বলেন, গত শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৪১টি ট্রাকে ১ হাজার ২০৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারতে পেঁয়াজের ওপর নতুন করে শুল্ক আরোপ করায় আমদানি কমে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভারত থেকে ৭টি ট্রাকে ২১১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ দুপুর ১২টা পর্যন্ত পেঁয়াজের ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি।

এব্যাপারে বিরামপুর পৌর শহরের নতুন বাজারের সবজি ব্যবসায়ী সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ সকাল থেকে বাজারে ভারতের পেঁয়াজ মানভেদে খুচরা ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ খুবই কম।

হিলি বাজারের পাইকারি ব্যবসায়ী মো. শাকিল আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ সকাল থেকে হিলি বাজারে ভারতের ইন্দুর জাতের ভালোমানের প্রতি কেজি পেঁয়াজ পাইকারি ৪৫ টাকা আর নাসিক জাতের পেঁয়াজ ৫০ টাকা দরে বিক্রি করছেন। গত শুক্রবার প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হয়েছে। ভারত থেকে পেঁয়াজের আমদানি কমে গেলে ও নতুন শুল্ক ধার্য হলে দাম আরও বাড়বে বলে মনে করছেন এই ব্যবসায়ী।

এব্যাপারে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ গণমাধ্যমকে বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি নিরুৎসাহিত করতে পেঁয়াজে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে পেঁয়াজ আমদানিকারকদের মধ্যেও একটা প্রভাব পড়ছে। ভারতের পেঁয়াজ রপ্তানিকারকেরা আজ দুপুর পর্যন্ত বাংলাদেশের আমদানিকারকদের এখনো সিদ্ধান্ত জানাননি। অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানির জন্য আগে থেকে এলসি করে রেখেছেন। কিন্তু সেই পেঁয়াজ হিলি বন্দরে আসেনি। ভারতের অতিরিক্ত শুল্ক আরোপের কারণে তারা অনেক লোকসানে পড়বেন। এতে খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম অনেকটাই বেড়ে যাবে।

এম.এম.এইচ/

পেঁয়াজের দাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250