বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পেনাল্টি মিসের পরও মেসির চেয়ে এগিয়ে রোনালদো *** আমাদের কাছে তথ্য আছে—দিল্লির সঙ্গে আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ: প্রধানমন্ত্রীকে পরওয়ার *** ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল ইরাক সরকার *** সাড়ে ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২৯৫৮ শিশু-কিশোর, সর্বাধিক গ্রামীণ সড়কে *** এবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সময় রাষ্ট্রাচার ‘ভঙ্গ’, রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার *** দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সৌদির জবাব পায়নি ঢাকা, সরকারের কূটনীতি কী কঠোর হবে *** ভারত ভাঙার চক্রান্ত ব্যর্থ করতে হবে: নরেন্দ্র মোদি *** কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী *** ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু

৫ সিটির মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

আওয়ামী লীগের লোগো

গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম (আবেদনপত্র) বিক্রি শুরু হচ্ছে আজ রবিবার থেকে। ১২ এপ্রিল বুধবার পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও একই স্থানে জমা দেওয়া যাবে।

দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ও কক্সবাজার সদর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, গোপালদী, বগুড়ার তালোড়া এবং টাঙ্গাইলের বাসাইল পৌরসভার মেয়র পদে নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র ধানমন্ডি কার্যালয় থেকে সংগ্রহ করে একই স্থানে জমা দেওয়া যাবে।

যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে ও কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া দলীয় মনোনয়নপ্রত্যাশী নিজে অথবা তার একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আওয়ামী লীগের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ১২ এপ্রিল বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা করতে হবে।

এম/

আওয়ামী লীগ ৫ সিটি মেয়র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250