শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

৫০০ টাকা নিয়ে মুম্বই গিয়ে এখন পারিশ্রমিক পান কোটি টাকা, কে সেই অভিনেত্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

শুরু থেকেই যে তিনি অভিনয়ে আগ্রহী ছিলেন এমনটা নয়। বিজ্ঞানী হতে চেয়েছিলেন দিশা পাটানি। উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা তিনি। পড়াশোনায় বরাবরই ভাল ছিলেন।ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন লখনউয়ের বিশ্ববিদ্যালয় থেকে। তার পর হঠাৎ ঝোঁক মডেলিংয়ে। সেই থেকে ভাগ্য অন্য দিকে মোড় নেয় দিশার।

সৌন্দর্যে এবং শরীরী আবেদনে তাক লাগান তিনি। অল্প দিনেই ফ্যাশন দুনিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। আসে অভিনয়ের সুযোগ। ঝটিকা সফরে বলিউডে পা রাখেন দিশা।

আরো পড়ুন: ১০ দিনে সিনেমাটির আয় প্রায় ২ কোটি!

১৩ জুন দিশার ৩১তম জন্মদিনে ফিরে দেখা তাঁর অপরিকল্পিত জীবন। ইতিমধ্যেই সালমান খান, টাইগার শ্রফ, আদিত্য রায় কপূর থেকে শুরু করে অনেক তাবড় তারকার সঙ্গে কাজ করে ফেলছেন দিশা। অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমের দেওয়াল ভরালেন সতীর্থরা।

২০১৫ সালে তেলুগু ছবি ‘লোফার’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ দিশার। ২০১৬ সালে বলিউডে সুযোগ পান। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে প্রথম দেখা যায় তাঁকে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে নায়িকা হয়েছিলেন তিনি। শোনা যায়, পকেটে মাত্র ৫০০ টাকা নিয়ে মুম্বইয়ে এসেছিলেন দিশা।

অনেক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে নিজের জায়গা করে নিতে। এখন পারিশ্রমিক পান কোটি টাকা। ‘বাগী ২’, ‘মলং’, ‘ভারত’, ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ প্রভৃতি ছবিতে দিশা নজর কেড়েছেন। এর পর তাঁকে দেখা যাবে ‘যোদ্ধা’ ছবিতে।

এসি/আইকেজে 


মুম্বই কোটি টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250