বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী

‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হতে দেওয়া হবে না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন বলেছেন, এ নির্বাচন দেশের মানুষ মানে না। ৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশবাসীকে আহ্বান জানাবো, এই নির্বাচনে যেন কেউ কোনো সহযোগিতা না করে।

তফসিল বাতিলের দাবিতে সোমবার (৪ঠা ডিসেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ আলী আকন বলেন, এই ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে আওয়ামী লীগ একটি আতঙ্কের নাম। আওয়ামী লীগ একটি গজবের নাম। এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাসহ প্রতিটি খাত ধ্বংস করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আমরা বিশ্বাস করি, দুর্নীতি বন্ধ করা গেলে ৪০ টাকা দরে চাল বিক্রি করা সম্ভব। যে কোনো খাদ্যদ্রব্যের মূল্য ৩০ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব।

আরো পড়ুন: ডা. মুরাদের মনোনয়নপত্র বৈধ

সমাবেশে দলটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সম্পাদক আবু সাইদ, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসকে/ 

ইসলামী আন্দোলন বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250