শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী *** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** পররাষ্ট্রমন্ত্রী দিল্লি যাচ্ছেন, বহুমুখী সম্পর্ক মজবুত করতে চায় দুই দেশ *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন?

সাত দিনে জয়ার সিনেমার আয় প্রায় ৬ কোটি টাকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন। এরই মধ্যে বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘দশম অবতার’ সিনেমা। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

মুক্তির পরপর দর্শকরা সিনেমাটির প্রশংসা করেন। সময়ের সঙ্গে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে। তবে সবকিছু ছাপিয়ে সিনেমাটিতে বিশেষভাবে নজর কেড়েছেন জয়া আহসান। সমালোচনা মিশ্র হলেও বক্স অফিসে ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ইনস্টাগ্রাম পোস্টে প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘দশে- দশ, দশম অবতার! সব রেকর্ড ভেঙে সিনেমাটি ৭ দিনে আয় করেছে ৪.৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

আরো পড়ুন : জয়ার ২৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল!

বলিউডের রোহিত শেঠির স্টাইলে বাংলা ভাষায়ও কপ ইউনিভার্স গড়েছেন সৃজিত মুখার্জি। ‘২২ শ্রাবণ’-এর সিক্যুয়েল বানিয়েছেন ‘দ্বিতীয় পুরুষ’ শিরোনামে। আর ‘২২ শ্রাবণ’-এর প্রিক্যুয়েল ‘দশম অবতার’। এ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য।

এছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন— প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত।

এস/ আই. কে. জে/

জয়া আহসান ৬ কোটি টাকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250