শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

৮ লাখ টাকার গাউন পরে কোথায় কী করছেন কৃতি শ্যানন!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৯ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কিছুদিন আগেই ভারতের জাতীয় পুরস্কার জয় করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন এই নায়িকা। এবার তিনি তাঁর আগামী ছবি ‘গণপথ’-এর কারণে চর্চায়।

তবে এই মুহূর্তে নেট দুনিয়ায় সাড়া ফেলেছে তাঁর পোশাক। এই পোশাকের দাম শুনে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। এই ছবির প্রমোশনে গিয়ে কালো গাউনে নজর কাড়লেন তিনি।

কালো লেদার ড্রেস পরে কৃতি গিয়েছিলেন ‘গণপথ’ছবির প্রমোশনে। বড় টার্টলনেক কলার, থাই স্লিটেড বডি-কন ফিট ড্রেস। কোমরে একটি বেল্ট, অসম হেমলাইন, এবং সমস্ত পোশাকে চেন যুক্ত করা হয়েছে নিপুণ ভাবে।

মানানসই করে মেসি বান হেয়ারস্টাইল, সঙ্গে স্মোকি চোখ আর ন্যুড মেকআপ। আর হিল জুতা পায়ে। নজরকাড়া এই পোশাকের দাম জানলে অবাক হতে বাধ্য। আলেক্সান্ডার ম্যাককিউ ব্র্যান্ডের এ গাউনটির দাম ৭ হাজার ৫০০ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকার বেশি।

আরো পড়ুন: প্রসেনজিতের সাথে নতুন করে কোন স্মৃতি তৈরি করতে চান ঋতুপর্ণা!

কোনো লাল গালিচায় হাটতে নয়, ড্রেসটি পরে সিনেমার প্রমোশনেই গিয়েছিলেন নায়িকা। টাইগার শ্রফের সঙ্গে তার আসন্ন সিনেমা "গণপথ" এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এছাড়া অভিনেত্রী নিজেও ইনস্টাগ্রামে "ড্রপিং ইট হট" ক্যাপশন দিয়ে বেশ কয়েকটি নজরকাড়া ছবি পোস্ট করেন। কালো পোশাকে কৃতী যেন রকস্টার! 

‘গণপথ’ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে, টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যাননকে। এই ২০ অক্টোবরে মুক্তি পাবে ‘গণপথ’। 

এসি/ আই.কে.জে/



কৃতি শ্যানন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250