সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৮৫০তম গোলের মাইলফলক পূর্ণ করলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১০ পূর্বাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে সৌদি প্রো লিগের ম্যাচে আল-হাজমের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। এদিকে শনিবারের (২ সেপ্টেম্বর) এ ম্যাচে পেশাদার ক্যারিয়ারের ৮৫০তম গোলের মাইলফলকও পূর্ণ করেছেন রোনালদো।

খেলার প্রথমার্ধে সৌদি উইঙ্গার আব্দুলরাহমান গারিব এবং আব্দুল্লাহ আল-খাইবারি প্রত্যেকে একটি করে ২টি গোল করে আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। 

এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নামতেই আল-হাজমের মুহাম্মেদ বাদামোসি একটি গোল করে ব্যবধান কমান। তবে এরপর ওতাভিও, রোনালদো, সাদিও মানে একটি করে মোট তিনটি গোল করে আল নাসরকে এগিয়ে দেন। যা দলটিকে আল হাজমের বিপক্ষে ৫-১ গোলের বড় ব্যবধানে জয় এনে দেয়। 

এম.এস.এইচ/ 

আল নাসর রোনালদো আল হাজম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250