মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, তিনজনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

সাজাপ্রাপ্ত আসামীরা

বরিশালে ৯ বছরের শিশু তন্নিকে ধর্ষণ ও হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. হুমায়ুন কবির।

মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উত্তর সাগরদী নবগ্রাম রোড এলাকার আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ইমাম হোসেন হাওলাদার, একই এলাকার মো. মতিউর রহমান খানের ছেলে মো. শাহরিয়া খান শাকিল ও মৃত আবদুল আজিজ খানের ছেলে মো. বাছেদ খান ওরফে বাঘা। এর মধ্যে মো. বাছেদ খান ওরফে বাঘা পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মা সুমি বেগমের সঙ্গে ওষুধ কিনতে যায় শিশু তন্নি। সেখান থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় অটোযোগে নবগ্রাম রোডের যুবক হাউজিংয়ের সামনে নামে। সেখানে মা সুমি বেগম মেয়ে তন্নিকে তার বাবা টুনু পালোয়ানকে ডেকে আনতে পাঠান। এরপর থেকেই তন্নি নিখোঁজ হয়।

পরদিন সকাল সাড়ে ৬টার দিকে নবগ্রাম রোডের খানসড়কের আল আমিনের বাড়ির ডোবা থেকে তন্নির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর তন্নির বাবা টুনু পালোয়ান বাদী হয়ে বরিশাল কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় কোতয়ালি মডেল থানার এসআই মশিউর রহমান তদন্ত করে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় প্রদান করেন।

এসকে/ 

ধর্ষণ বরিশাল শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250