সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল *** হরমুজ প্রণালির বাইরে নতুন ‘নিষিদ্ধ’ সামুদ্রিক অঞ্চল ঘোষণা করবে ইরান *** মায়ামি বিমানবন্দরে আমাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ *** ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর *** ইইউর ৬১ বাণিজ্য বাধার ৪৮টিরই সমাধান করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী *** সাংস্কৃতিক ঐক্যই বাংলাদেশ-ভারত সম্পর্কের সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী *** নিখোঁজ শিশুদের জন্য পুলিশের বিশেষ সেল গঠনের দাবি স্বজনদের *** রোহিঙ্গা ইস্যু যেন অন্য কোনো সংকটে চাপা না পড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী *** রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার জন্মভূমি ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, বিকেলে নাগরিক সংবর্ধনা *** শেষকৃত্য সম্পন্ন করার ১৫ দিন পর কারাগার থেকে ফোনকল—‘আপনার ছেলে জীবিত’

‘অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট’ তোমরা চুপচাপ থাকো: ডিপজল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১১ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

শাকিব খানকে ঘিরে অপু-বুবলীর দ্বন্দ্বটা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মতো। একজন ইট ছুড়লে আরেকজন পাটকেল হাতে তৈরি হন। এদিকে সম্প্রতি শাকিব-বুবলীর পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে চলছে বেশ আলোচনা। এর আগে বহুবার শাকিবকে ঘিরে বুবলীকে খুঁচিয়েছেন অপু। তাই এবারও এমন আশঙ্কা করছেন অনেকে। হয়তো ডিপজলের মাঝেও বিরাজ করছে এমন আতঙ্ক। তাই তো অপু-বুবলীর উদ্দেশে বার্তা দিলেন এ অভিনেতা।

মঙ্গলবার (৯ মে) আমিনবাজারের বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিপজল। সেখানেই নানান প্রসঙ্গের মাঝে উঠে আসে চলমান শাকিব-বুবলীর ইস্যুটি। সে সময় ডিপজল বলেন, ‘অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট, তোমরা চুপচাপ থাকো। কোনও কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।’

এ সময় শাকিবের পক্ষ নিয়ে এ খল অভিনেতা আরও বলেন, ‘শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে, তাহলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে, তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কী? তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা, মাখামাখি, বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।’

আরো পড়ুন: প্রেমিকদের কাছে প্রিয়াঙ্কা ছিলেন ‘পাপোশ’

সদ্য দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন শাকিব খান। এটাও জানান যে, তার সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলে জানান তিনি।

শাকিবের সেই সাক্ষাৎকারটি বুবলীর চোখ এড়ায়নি। স্বাভাবিকভাবে তিনি কথাগুলো সহজভাবে নেননি। সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। এরপরই অপু বিশ্বাসের এন্ট্রি নেওয়ার আশঙ্কা থেকে তাদের উভয়কে চুপ থাকার পরামর্শ দিলেন ডিপজল।

এসি/আইকেজে 

অপু বুবলী ডিপজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250