শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

‘অ্যান্টি এজিং’ ক্রিম মেখেও বয়স ধরে রাখতে পারছেন না গায়ক শান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

’৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় গায়ক। দু’দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন এই ইন্ডাস্ট্রিতে। সদ্য ৫০-এ পা দিয়েছেন শান। তবু যেন তারুণ্যের ছোঁয়া দেখা যায় তাঁর চোখেমুখে।

এমনিতেই বলি তারকারা যৌবন ধরে রাখতে নানা ধরনের কারসাজি নিত্যদিন করেই থাকেন। খানিকটা সেই জুতোতেই পা গলান গায়ক। তবে ফল মেলেনি, শেষমেশ কী করলেন শান?

সময়ের সঙ্গে সঙ্গে বেশ খানিকটা বদলেছেন শান। সম্প্রতি এক সাক্ষাৎকারে চেহারায় বয়সের ছাপ পড়ার প্রসঙ্গে গায়ক জানান, প্রায়ই নাকি তাঁকে বয়স নিয়ে নানা কথা শুনতে হয়। সেই সময় অভিনেতা তাঁর পুরানো কিছু ছবি বার করে দেখে নেন।

শানের কথায়, ‘‘হ্যাঁ আগের থেকে অনেকটা বদলে গিয়েছি। আমি মাঝে অ্যান্টি এজিং, অ্যান্টি রিংক্‌ল ক্রিম মাখাও শুরু করেছিলাম। সে ভাবে কোনও কাজই হয়নি। উল্টে আমার তেলতেলে ত্বকে একগাদা ব্রণ বেরিয়েছে।’’

আরও পড়ুন: বিয়ে নিয়ে জ্যোতিষীর বাণীকেও ভুল প্রমাণ করলেন সালমান

শান এই প্রসঙ্গে বলেন, ‘‘মনে বয়সের ছাপ না পড়লে তা চেহারায় দেখা যায় না। মালাইকা অরোরা বা অর্জুন রামপালের দিকে তাকান।

বয়স কোনও সমস্যাই নয়। শুধু ফিট থাকলেই হবে না, ভিতর থেকে নিজের যৌবন উপভোগ করতে হবে। নিজেকে সব সময় তরুণ ভাবতে হবে। এই ভাবনাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’

এসি/


শান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250