শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

‘আমি বেঁচে আছি’, মৃত্যুর খবর ছড়াতেই মুখ খুললেন জিম্বাবোয়ের কিংবদন্তি হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সকালেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিকের মৃত্যুর খবর জানান তার সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গা। চার ঘন্টার ব্যবধানেই শোনা গেল ভিন্ন এক খবর। বেঁচে আছেন জিম্বাবুয়ের এই কিংবদন্তি ক্রিকেটার। এবার সেই ওলোঙ্গাই জানালেন, হিথ স্ট্রিক মারা যাননি, বেঁচে আছেন! এমনকি হোয়াটসঅ্যাপে তার সঙ্গে কথা বলছেন বলেও দাবি করেন সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার।

বুধবার (২৩ আগস্ট) বেলা ১১টা নাগাদ ওলোঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেন। সেটি স্ট্রিকের সঙ্গে তার কথোপকথন বলে দাবি করেছেন তিনি।

ওলোঙ্গা লিখেন, আমি নিশ্চিতভাবে জানাতে চাই, হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। আমি নিজেই ওর মুখ থেকে শুনেছি যে, ও এখনও জীবিত। তৃতীয় আম্পায়ার ওকে ফিরিয়ে এনেছে। ও বেঁচে আছে।

এর আগে বুধবার সকালে একই ব্যক্তি দীর্ঘ এক বার্তায় হিথ স্ট্রিকের মৃত্যুর খবর জানান। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে সেই বক্তব্য বদলে ফেললেন তিনি। এমনকি পুরনো টুইটটিও তিনি মুছে ফেলেছেন।

প্রসঙ্গত, স্ট্রিকের মৃত্যুর বিষয়ে জিম্বাবুয়ে ক্রিকেট এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দেশটির সরকারের কোনো মুখপাত্রও তার মারা যাওয়ার বিষয়ে কিছু জানায়নি। কিন্তু জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও স্ট্রিকের সতীর্থ হেনরি ওলোঙ্গার দেওয়া বার্তায় তার মৃত্যুর খবরটি সর্বত্র ছড়িয়ে পড়ে।

এমনকি অনেক আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রিকের মারা যাওয়ার প্রতিবেদন প্রকাশ করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্ট্রিকের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

আর.এইচ 

হিথ স্ট্রিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250