মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সিলেটে ২ ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি *** পুলিশের সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী *** ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ *** সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ *** ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: ৫ সদস্যের তদন্ত কমিটি *** ডাকযোগে ভোট কঠিন করতে চেয়েছিলেন ট্রাম্প, ঠেকিয়ে দিল আদালত *** কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার রায় আজ *** ইরান দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায়—ফের দাবি ট্রাম্পের *** ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ সংক্রমণ *** পার্বত্য চট্টগ্রাম নিয়ে সরকারের ৩ কমিটি গঠন, ৫২ বিশিষ্টজনের উদ্বেগ

‘এবার ঈদের সেটাই পরম প্রাপ্তি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ পূর্বাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৩

#

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

ঈদের ছুটিতে অবসর এই সময়টা পরিবার-পরিজন নিয়ে দেশ-বিদেশে কাটাচ্ছেন তারকারা। ঈদের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। তেমনি বাকী নেই জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে তার শুভেচ্ছায় ছিল— বিশ্বব্যাপী কোভিড ও সম্প্রতি দেশের মার্কেটগুলো অগ্নিকাণ্ডসহ মানুষের দুর্বিসহ সময় কাটিয়ে উঠার প্রেরণা।

ঈদের দিন শনিবার বিকেলে ফেসবুকে নিজের হাস্যোজ্জ্বল দুটি পোস্ট করে তিনি লেখেন, ‘গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ঈদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এরপর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ঈদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো।’
তিনি আরও লেখেন, ‘এবার আমাদের সঙ্গে ঈদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহুদিন পর ঈদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ঈদের সেটাই পরম প্রাপ্তি।

‘ঈদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ঈদ মোবারক!’

এম/

আরো পড়ুন:

পরীমণিকে সেরা অভিনেত্রীর পুরস্কার দিলো আনন্দবাজার

 

জয়া আহসান ঈদ ফেসবুক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250