শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

‘গদর-২’ এর দুদিনে আয় কত!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০০৩ সালে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল ‘গদর: এক প্রেম কথা’।  সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমাটি তখন রেকর্ড গড়েছিল। ২০ বছর পর গত ১১ অগস্ট মুক্তি পেয়েছে নতুন সিকুয়েল ‘গদর ২’। ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে নির্মিত সিনেমাটিতে ইতিহাসের পুনরাবর্তন হয়েছে।

এদিকে ‘গদর ২’ নির্মাণের ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনার কমতি ছিল না। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছিল টিজার আর ট্রেলার। 

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মুক্তির প্রথম দিনে গদর-২ আয় করে ৪০ কোটি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৪৭.৩ কোটি রুপি। এতে প্রথম দুদিনে সানি দেওলের এ ছবিটির আয় হয়েছে ৮৭.৩ কোটি। সপ্তাহ শেষে হয়তো তা ১২০ কোটির ঘর ছুবে। 

এদিকে গদরের সঙ্গে একই দিন মুক্তি পেয়েছে ‘ওএমজি ২’। অক্ষয়ের ছবিটির দুদিনের আয় ১৯ কোটির থেকে সামান্য বেশি। 

আরো পড়ুন: ঢাকায় এসে যা বললেন ঋতুপর্ণা

১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্টে ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গদর ২’। এ সিকুয়েলও তারা আর সাকিনাকে নিয়ে। পাকিস্তানের সেনার হাতে প্রেমঘটিত কারণে বন্দি তাদের একমাত্র ছেলে জিত্তে ওরফে চরণজিৎ।

আর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে আনতে পাশের দেশে ফের পা রাখে তারা সিং। এর আগের সিকুয়েলে গিয়েছিল বউকে আনতে। এবার ছেলেকে। সানি আর আমিশা ছাড়াও গদর ২-তে আরও অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা।

এসি/ আই. কে. জে/ 



‘গদর ২’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250