সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

‘গুলশান এলাকার লোকজন ঘুম থেকে ওঠেনি, তাই ভোটার কম’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ঢাকা–১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শুরু হয় সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায়। তবে সকাল ১০টা পর্যন্তও ভোটারের উপস্থিতি তেমন দেখা যায়নি। এ বিষয়ে ৬৬ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. লতিফ সরকার সাংবাদিকদের বলেন, গুলশান এলাকার লোকজন ঘুম থেকেই ওঠেনি। আমার কেন্দ্রে ৩-৪টি ভোট পড়েছে। আশা করছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা ভোট দিতে আসবে। 

এ নির্বাচনে গুলশান-২ এর গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে পাঁচটি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে তিন হাজারের বেশি ভোটার থাকলেও সকাল থেকে ভোট পড়ছে হাতেগোনা কয়েকটি। সকাল থেকেই এই কেন্দ্রে ভোটার উপস্থিত কম দেখা যাচ্ছে।

ঢাকা ১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল ৮ টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ব্যালট পেপারে সিল দিয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।  

ভোট শুরু হবার আগে কেন্দ্রেগুলোতে ভোটারদের তেমন একটা উপস্থিতি ছিল না। সকালে ভোট দিতে আসা বেশিরভাগ ভোটার বয়স্ক।

আরো পড়ুন:ঢাকা-১৭ আসনসহ ৭৮ স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কেন্দ্রের কোন বুথে ভোট দিবেন ভোটাররা সে বিষয়ে সাহায্য করতে কেন্দ্রের বাহিরে প্রার্থীদের এজেন্টদের ভোটারদের সাহায্য করতে দেখা গেছে। ভোট শুরুর এ সময় ঢাকা ১৭ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি।

এম/


গুলশান এলাকা ভোটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250