সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

‘টপ ফিফটি উইমেন গ্লোবাল অ্যাওয়ার্ডস’ পেলেন পারভীন মাহমুদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৮ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

অ্যাওয়ার্ড গ্রহণ করছেন পারভীন মাহমুদ - ছবি: সংগৃহীত

একমাত্র বাংলাদেশি নারী হিসেবে ‘টপ ফিফটি উইমেন গ্লোবাল অ্যাওয়ার্ডস-২০২৩’ পেয়েছেন পারভীন মাহমুদ। আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখার জন্য লিডারশিপ ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং ক্যাটাগরিতে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৮ জুন) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একটি হোটেলে দেশটির প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনার উপস্থিতিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা সরকারের জেন্ডার, ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস মন্ত্রী আইশাত মোহাম্মদ দিদি, প্রারম্ভিক শৈশব শিক্ষা বিষয়ক ফেডারেল মন্ত্রী এবং অস্ট্রেলিয়া সরকারের শ্রম বিষয়ক মন্ত্রী ড. অ্যান আলি।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং অস্ট্রেলিয়া সরকারের অংশীদারিত্বে উইমেন ইন ম্যানেজমেন্ট (ডব্লিউআইএম) এ বছর ৩৩টি দেশ থেকে ৫০০ জন মনোনীত নারীর মধ্যে সেরা ৫০ জনকে নির্বাচিত করেছে।

দেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এবং লক্ষ লক্ষ নারীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে এমন কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং কাজের জন্য বিচারকদের একটি প্যানেল পারভীন মাহমুদকে নির্বাচিত করেছে। তিনি বিশ্বের শীর্ষ ৫০ নারী নেতার একজন হিসাবে চিহ্নিত হয়েছেন।

পারভীন মাহমুদ ২০১১ সালে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) প্রথম নারী সভাপতি। সার্কের শীর্ষ অ্যাকাউন্টিং পেশাদার সংস্থা সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) পেশাদার সংগঠনের মধ্যে প্রথম নারী বোর্ড সদস্য এবং প্রথম নারী সভাপতি হিসাবে বিবেচনা করা হয়।

আরো পড়ুন: পদ্মা সেতুর ঋণের ৩য় ও ৪র্থ কিস্তির প্রায় ৩১৬ কোটি টাকা পরিশোধ

তিনি ২০১৯ সাল পর্যন্ত সিএ উইমেন ফোরাম- উইমেন ইন লিডারশিপ কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এবং সাফার উইমেন ইন লিডারশিপ কমিটির ভাইস চেয়ারপারসন ছিলেন।

তিনি আরডিআরএস বাংলাদেশের চেয়ারপারসন এবং বিভিন্ন বোর্ডে দায়িত্ব পালন করছেন। তিনি শাশা ডেনিমস লিমিটেড, ইউসেপ- বাংলাদেশ, মাইডাস এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশনের চেয়ারপারসন ছিলেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250