মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘দম’ নিয়ে ফিরছেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দীর্ঘ বিরতির পর সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমা নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। ছবিটির নির্মাতা রেদওয়ান রনি। শনিবার (৯ই ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলের এক সংবাদ সম্মেলনে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি মিলে যৌথ প্রযোজনার এ সিনেমার ঘোষণা দেয়া হয়েছে। 

সিনেমায় চঞ্চলের সঙ্গে জুটি বেঁধে কে অভিনয় করবেন, সেটা এখনও চূড়ান্ত হয়নি।

সিনেমাটি নিয়ে অভিনেতা চঞ্চল বলেন, রনির সঙ্গে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। চরকি যখন শুরু হয়, তখনও তাকে সিনেমা বানাতে বলতাম। 

ফাইনালি সে আমার গলায় দড়িটা ঝুলিয়েছে। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে, তখন আমি ভীষণ হতবাক হয়েছি। এতো অসাধারণ একটা গল্প। পাশাপাশি আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জের।

এসময় অভিনেতা আরও বলেন, অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের একটি সিনেমা ‘দম’। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, একই সঙ্গে তিনটি বড় প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে এই সিনেমার সঙ্গে। আশা করছি দুই বাংলা মিলিয়ে নতুন কোনো দিগন্তের সূচনা করবে সিনেমাটি।

আরো পড়ুন: প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

এদিকে নির্মাতা রেদওয়ান রনি বলেন, খানিকটা দম নেওয়ার পরই নতুন সিনেমা নিয়ে ফিরছি। সত্য ঘটনা বরাবরই আমাকে ভীষণ অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা নিবারণের জন্য এই গল্পই আমাকে তাড়িত করছিল। 

সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। ‘দম’ সিনেমায় মূলত সেই গল্পটাই বলার চেষ্টা করছি।

যৌথভাবে ‘দম’ সিনেমার চিত্রনাট্য লিখছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি।

সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে চঞ্চলের এই সিনেমা।

এসি/ আই.কে.জে/


চঞ্চল চৌধুরী দম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250