শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে কে?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১০ পূর্বাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত


সুপারস্টার শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি আসবে পবিত্র ঈদুল আজহায়। ছবিটি পরিচালনা করেছেন আশরাফ হিমেল। প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। তবে শাকিবের বিপরীতে ছবিটিতে কে থাকছেন, তা জানা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে।
এবারের ঈদুল ফিতরে তপু খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিতে সুপারস্টার শাকিব খানের অভিনয় পছন্দ করেছেন দর্শকরা। ছবিটিও ব্যবসা করছে। এরই মধ্যে শাকিব ভক্তদের জন্য আরেক সুখবর। আগামী ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ নিয়ে আসছেন তিনি।
নির্মাতা আশরাফ হিমেল মঙ্গলবার (২৫ এপ্রিল) সাংবাদিকদের জানান, ৮ মে থেকে শাকিব খান 'প্রিয়তমা'র জন্য শুটিংয়ে নামবেন। যদিও অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটির শ্যুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
হিমেল বলেন, আদনান ভাই সিনেমাপ্রেমী মানুষ। তিনি নিয়মিত ছবি বানাবেন। কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেয়া হবে। 
এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশকিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। এ ছাড়া ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি 'সুলাতানা বিবিয়ানা' বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
তবে ছবিতে নায়িকা হবেন কে এমন প্রশ্নে নির্মাতা হিমেল বলেন, নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে। এটা আপাতত চমক হিসেবে থাকুক।
'প্রিয়তমা'র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। দেশের বিভিন্ন জায়গায় ছবিটির শ্যুটিং হবে।
এম/
আরো পড়ুন: সন্তানের পিতৃত্ব নিয়ে চুপ, গর্ভবতীর সুবিধা জানালেন ইলিয়ানা
 

প্রিয়তমা ছবি. শাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250