সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

‘বিএনপির ব্যাপারে নির্বাচন কমিশনের কিছু করার নেই’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির যে এজেন্ডা রয়েছে সেটি ভিন্ন ইস্যু বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. আহসান হাবিব খান। তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিমিয় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো চাইলে বসে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। তারা যদি কোনো সমাধানে আসে সেক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আহসান হাবিব খান বলেন, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরাও তৃপ্তি পাব। আমার চেয়েছি নির্বাচনে সব দলের অংশগ্রহণ। সে লক্ষ্যে প্রথম থেকেই আমরা সব ধরনের চেষ্টা করেছি।

মতবিনিময় সভায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট কর্মকার্তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য না দেখানোর বিষয়ে সতর্ক করেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সভায় ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/

বিএনপি নির্বাচন কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250