মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ মানুষ: রয়টার্সের জরিপ *** প্যারিসে বিচারের মুখে ৩ নারীকে ধর্ষণে অভিযুক্ত ইসলামি চিন্তাবিদ *** নতিস্বীকার করবে না ইরান *** কথা থাকলেও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়নি মোহন রায়হানকে *** ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি—সিএনএনকে ট্রাম্প *** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

‘ব্রিটিশ প্রধানমন্ত্রীও আমার মতো রাজকীয়ভাবে চলে না’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবকাঠামো উন্নয়নের ফলে গ্রামের মানুষের জীবনযাত্রার মান বেড়েছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, কাল আমি এক অনুষ্ঠানে ছিলাম, এক অ্যাডিশনাল সেক্রেটারির। ওরা আগে বাড়িতে যেত না। এখন ছুটি পেলে নিজের গ্রামে যায়। নিজের গ্রামের বাড়িতে এখন কমিউনিকেশন হয়ে গেছে। জায়গা, জমি, আগামী প্রজন্ম-তো একবার আসতে হবে। এত সুবিধা বিদেশে নাই। এত লর্ডলি চলার মতো, আমরা যে রাজকীয়ভাবে চলি। ব্রিটিশ প্রাইম মিনিস্টারও চলে না আমার মতো। 

রোববার (২২ অক্টোবর) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আমি নূরুল মজিদ হুমায়ুন যেভাবে চলি। আমার তিনটা গাড়ি, আমার ড্রাইভার, স্যালুট, পুলিশ এগুলো নাই কারও। এরচেয়ে সুন্দর দেশ কার আছে? তারপরও কেন চোর হবে, দুর্নীতি কেন করবো? কত লাগে?

মন্ত্রী বলেন, গ্রাম বদলে গেছে। গ্রামে সব কিছু পাওয়া যায়। অনেক বন্ধুকে ধরে গ্রামে নিয়েছি। যারা বিশ্বব্যাংকে ছিল, বহু জায়গায় ছিল। রিটায়ারমেন্টের পর তারা ঘুরে দেখে। বলি, তুই তো ইউনিভার্সিটিতে পড়াইছস, আমি কয়টা প্রাইমারি স্কুল করেছি দেখ। ঘুর আমি কয়টা প্রতিষ্ঠান করেছি, চল। হোয়াট ইউ হ্যাভ ডান, দেশের জন্য তোমার কোনো অবদান নাই। এখনো বইসা বইসা বিশ্বব্যাংকের টাকাই খাও। বউ ছেলে মেয়ে রেখে আসছ, আবার বুয়া হয়ে যাও বাচ্চাদের পালতে।

মন্ত্রী বলেন, আমার ডক্টরেট নাই, পিএইচডিও নাই। সবচেয়ে খারাপ ছেলেটা আমি চলে গেলাম গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে। আমি দেখি অনেকেই ছেড়ে দিয়ে গ্রামে গেছে। আমাদের এখন যে অবস্থা গ্রামে, আমি খুব আশাবাদী। গ্রামে মানুষের জীবনযাত্রার মান বেড়ে গেছে। এখন যাচ্ছে সবাই, গ্রামকে বদলে দেবো এটা করাতে গ্রাম বদলে গেছে। সব কিছু পাওয়া যায়।

এসকে/

রাজকীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250