বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি?

‘শেষ বাজি’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর অনলাইনে প্রকাশ পেয়েছে ‘শেষ বাজি’ সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। এর আগে গত ৩০শে অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নতুন বছরের শুরুতেই অর্থাৎ, ২০২৪ সালের ১৯শে জানুয়ারি মুক্তি পাবে মেহেদী হাসান পরিচালিত সিনেমা ‘শেষ বাজি’।

মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘারানার সিনেমা ‘শেষ বাজি’র কাহিনি।

আরো পড়ুন: আসছে মোশাররফ করিমের ‘হুব্বা’

রিকুয়্যাল রিয়েল এস্টেট লি.-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সৈয়দ মোহাম্মদ সোহেল। তিনি জানান, জানুয়ারির ১৯ তারিখ মুক্তি পাচ্ছে শেষ বাজি। গতানুগতিক প্রেমের গল্পের বাইরে সিনেমাটির গল্প, আশা করি, দর্শক হল থেকে মুগ্ধতা নিয়ে বের হবে।’

নির্মাতা মেহেদী হাসান জানান, ফার্স্টলুক পোস্টার দেখে অনেকেই প্রশংসা করেছেন। আমরা পর্যায়ক্রমে অন্যান্য পোস্টার, টিজার, ট্রেইলার ও গান প্রকাশ হবে। আশা করি প্রথম পোস্টারের মতো সিনেমাটিও দর্শক ভালোভাবে গ্রহণ করবে।

সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ।

এসি/ আই.কে.জে/


‘শেষ বাজি’ পোষ্টার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250