শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

‘সোনার তরী’তে আজ গাইবেন শিল্পী উত্তম কুমার শর্মা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সুখবর

‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ রবিবার (১০ই ডিসেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হতে যাচ্ছে রবীন্দ্র সংগীতের আসর' বাংলার মাটি বাংলার জল' পর্ব।

আজ ১১৭১তম পর্বে রবীন্দ্র সংগীত আসরে নানা অঙ্গের রবীন্দ্র সংগীত নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন সময়ের অত্যন্ত মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিল্পী উত্তম কুমার শর্মা ।  শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন রণদ্বীপ মজুমদার। 

উত্তম কুমার শর্মা ভারতের কোলকাতা ও আগরতলার বিভিন্ন স্থানে আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেছেন। তিনি বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা এর সদস্য। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির তালিকাভুক্ত শিল্পী। এছাড়া বিভিন্ন মঞ্চ ও বেসরকারি টেলিভিশনেও নিয়মিত সংগীত পরিবেশন করেন তিনি। বর্তমানে বুলবুল ললিতকলা একাডেমি এবং মিরপুর স্বীদ্বান্ত হাইস্কুলের সঙ্গীত শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন।

আরো পড়ুনঅমিতাভ বচ্চন যেকারণে ঐশ্বরিয়াকে ‘আনফলো’ করলেন

মেধাবী এই শিল্পী আজ সোনার তরীর আসরে একগুচ্ছ রবীন্দ্র সংগীত গেয়ে শোনাবেন। ‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এসি/ আই.কে.জে/









‘সোনার তরী’ উত্তম কুমার শর্মা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250