শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

‘সোনার তরী’তে আজ গাইবেন শিল্পী শেখ হেমায়েত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ রবিবার (৫ই ডিসেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে লোক সংগীতের আসর "আমার বন্ধু দয়াময়" পর্ব।

আজ ১১৬৬তম পর্বে লোক সংগীত আসরে নানা অঙ্গের লোকগান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন দেশের অত্যন্ত গুণী ও জনপ্রিয় সংগীত শিল্পী শেখ হেমায়েত। 

শিল্পী শেখ হেমায়েত মাটির গান করেন এবং তাঁর কন্ঠে লোকসুর এক অনন্য মাত্রা পায়। আমরা আমাদের চিরকালের চেনা সুর খুঁজে পাই এই গুনী শিল্পীর কন্ঠে। 

আরো পড়ুন: শুভশ্রীর চার দিনের কন্যাকে নায়িকা হওয়ার প্রস্তাব!

বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী শেখ হেমায়েত আজ ‘সোনার তরী’র আসরে একগুচ্ছ ভাব ও ভক্তিগীতি গেয়ে শোনাবেন। ‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এসি/ আই.কে.জে/



‘সোনার তরী’ শিল্পী শেখ হেমায়েত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250