মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘সোনারতরী’তে আজ গাইবেন ওপার বাংলার বিশিষ্ট শিল্পী তরুন মন্ডল

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

সংগৃহীত

বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ ১১ জুন, ২০২৩ রবিবার, রাত ৯:০০ টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে সোনার তরীর নানা রঙের গানের আসর "এক আকাশ গান" পর্ব। 

আজ ৯৯৬তম পর্বে জনপ্রিয় ও বিভিন্ন ধরনের গান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন ওপার বাংলার ঠাকুরপুকুর ভারত থেকে বিশিষ্ট সংগীত শিল্পী তরুন মন্ডল। 

আরো পড়ুনমনে পড়ে রুবি রায়’ গানটি যেভাবে তৈরি হয়েছিল

শিল্পী তরুন মন্ডলের জন্ম সংস্কৃতিবান্ধব পরিবেশে এবং সংগীতে হাতেখড়ি হয় শ্রদ্ধেয় গুরু অজিত কুমার মিস্ত্রির কাছে। পাশাপাশি তাঁর বাবার কাছেও গানে তালিম নেন। পরবর্তীতে পন্ডিত সুকুমার মিত্র'র কাছে নজরুল সংগীতে তালিম নেন এবং উচ্চাংগ সংগীতের তালিম নেন পন্ডিত সমীর দত্ত'র কাছে। কলকাতার বিভিন্ন আসরে সংগীত পরিবেশন করে তিনি দর্শকশ্রোতাদের অন্তরে দাগ কাটতে সক্ষম হন। বাংলাদেশেও তিনি সমানভাবে জনপ্রিয়। শিল্পী তরুণ মন্ডল আজ সোনার তরীর আসরে একগুচ্ছ নানা রঙের গানের ডালি নিয়ে হাজির হবেন। 

‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন এবং সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

অনুষ্ঠান লিংক: সোনারতরী

এসি/আইকেজে 



‘সোনারতরী’ তরুন মন্ডল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250