রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম কমলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গোটা বিশ্বে খাদ্যপণ্যের দাম ব্যাপক কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সূচকে দেখা গেছে, বিদায়ী বছরে বিশ্বব্যাপী বিভিন্ন খাবারের গড় দর অনেক হ্রাস পেয়েছে। ২০২২ সালের চেয়ে যা ১০ শতাংশ কম। 

বিশ্বজুড়ে খাদ্যশস্যের মূল্য পর্যবেক্ষণ করে এফএও সূচক। গত ডিসেম্বরে যা ছিল প্রায় ১১৮ দশমিক ৫ পয়েন্ট। আগের মাসের (নভেম্বর) চেয়ে তা ১ দশমিক ৫ শতাংশ কম।

আর সবমিলিয়ে ২০২৩ সালে ভোগ্যপণ্যের মূল্য নিম্নমুখী হয়েছে ১০ দশমিক ১ শতাংশ। আলোচ্য বছরে শুধু চিনির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। অনুকূল আবহাওয়ায় বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে উৎপাদন বেড়েছে। তবে প্রতিকূল পরিবেশে ভারত, থাইল্যান্ড, আর্জেন্টিনাসহ অন্যান্য কমেছে। ফলে এই ঊর্ধ্বমুখিতা সৃষ্টি হয়েছে। 

এছাড়া প্রায় সব পণ্যের দর কমেছে। বিশ্বজুড়ে সিরিয়েলের মূল্য হ্রাস পেয়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এই নিম্নমুখিতা তৈরি হয়েছে। সবচেয়ে বেশি দরপতন ঘটেছে ভোজ্যতেলের। বার্ষিক হিসাবে যে হার ৩২ দশমিক ৭ শতাংশ। বিশ্বের বৃহৎ উৎপাদক ব্রাজিল, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনাসহ অন্যান্য দেশে উৎপাদন বাড়ায় এই নিম্নগামিতা সৃষ্টি হয়েছে।

এফএও সূচকে দেখা গেছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী মাংসের দাম কমেছে ১ দশমিক ৮ শতাংশ। আলোচিত বছরে দুগ্ধপণ্য দর হারিয়েছে ১৬ দশমিক ১ শতাংশ। উত্তর গোলার্ধ থেকে সরবরাহ বাড়ায় এই নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে।

সূত্র:রয়টার্স

ওআ/

খাদ্যপণ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250