বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

ভারত থেকে আসলো দুই ট্রাক ডিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দুটি ট্রাকে ৬১ হাজার ৯৫০ পিস মুরগির ডিম ঢুকেছে বাংলাদেশে। 

রোববার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকার বিডিএস করপোরেশনের ডিমের প্রথম চালান এসেছে দেশে।

জানা যায়, দেশের বাজারে ডিমের দাম বৃদ্ধির কারণে ডিম আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সেই মোতাবেক প্রথম চালানে ভারত থেকে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি করা হলো। এসব ডিমের আমদানি মূল্য ধরা হয়েছে ২,৯৮৮ ইউএস ডলার, যা বাংলাদেশি অর্থে ৩ লাখ ২৮ হাজার ৭০০ টাকা। প্রতি পিস ডিমের ভারতে কেনামূল্য দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সা। 


ট্রাক ভাড়াসহ অন্যান্য খরচ মিলিয়ে খোলাবাজারে এসব ডিম প্রতি পিস ১০ টাকার মধ্যে বিক্রি সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোট ১০টি প্রতিষ্ঠানকে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানি শর্তে বলা হয়েছে, ডিম ভাইরাসমুক্ত থাকতে হবে।

আরো পড়ুন: ভারত থেকে আসলো আরো ৩৩৩ মেট্রিক টন আলু

ডিম ছাড়কারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান এম ই এন্টার প্রাইজের প্রতিনিধি মহিদুল হক রুবাই জানান, ভারত থেকে প্রথম চালানে ৬১ হাজার ৯৫০ পিস ডিম আমদানি হয়েছে। পর্যায়ক্রমে ডিমের বাকি চালান খুব দ্রুত বন্দরে আসবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, সিন্ডিকেট করে সাধারণ মানুষকে জিম্মি করছিল দুনীতিবাজ ব্যবসায়ীরা। ডিম আমদানির ফলে দেশে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল তা এখন ভাঙবে।

বেনাপোল স্থলবন্দর প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন অফিসের ইনচার্জ বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, ডিমবাহী ট্রাক বন্দরে প্রবেশের পর সেটি ভাইরাস মুক্ত বা খাওয়ার উপযোগী কিনা পরীক্ষা করা হয়। পরে তা মানসম্পন্ন হওয়ায় বন্দর থেকে ডিমের ছাড় পত্র দেওয়া হয়েছে।

এসকে/ 


ভারত ডিম ডিমের দাম বেনাপোল ডিম আমদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250