শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোমবার থেকে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ঢাকায় ফ্যামিলি কার্ডধারী ভোক্তাদের কাছে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে। অক্টোবর মাসের বিক্রি কার্যক্রমে পেঁয়াজও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত কয়েক বছরের আলোকে লিন পিরিয়ড (পেঁয়াজ) বিবেচনায় কাল সোমবার (৯ অক্টোবর) থেকে ঢাকা মহানগরীর ফ্যামিলি কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রি করা হবে। এ কার্যক্রম টিসিবির আমদানি করা পেঁয়াজ দেশে আসা সাপেক্ষে সরবরাহ করা হবে।

এক্ষেত্রে একজন ফ্যামিলি কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ ২ কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।

আরো পড়ুন: আরো ৫ কোটি ডিম আমদানির অনুমতি

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করে সংস্থাটি। প্রতি মাসের কার্যক্রমে বিক্রি করা হয়: সয়াবিন তেল, মসুর ডাল, চাল ও চিনি। তবে সেপ্টেম্বরের সব জায়গায় চিনি পাওয়া যায়নি।

সেপ্টেম্বর মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল পেয়েছেন উপকারভোগীরা। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইসব্রান তেলের দাম ছিল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম ছিল ৩০ টাকা। এছাড়া সর্বোচ্চ এক কেজি চিনি ৭০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

এসকে/  

পেঁয়াজের দাম পেঁয়াজ টিসিবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250