বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

অমিতাভ বচ্চনের হাতে অস্ত্রোপচার, কেমন আছেন এখন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চনের হাতে অস্ত্রোপচার করাতে হয়েছে। নিজের ব্লগে অভিনেতা এই খবর জানিয়েছেন। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ।

অমিতাভ তাঁর ব্লগে জানিয়েছেন যে, সম্প্রতি অক্ষয়ের সঙ্গে আইএসপিএল (ইন্ডিয়ান স্ট্রিন প্রিমিয়ার লিগ) একটি ক্রিকেট লিগের জন্য তিনি শুটিং করছিলেন। তখনই বলিউডের খিলাড়ির সঙ্গে নিজের হাতের অস্ত্রোপচার নিয়ে আলোচনা করেন বিগ বি। অমিতাভ তাঁর ব্লগে অক্ষয়ের সঙ্গে শুটিং ফ্লোরের কিছু ছবি পোস্ট করেছেন। 

সেখানে অভিনেতার ডান হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে। তবে অভিনেতা তাঁর অস্ত্রোপচার নিয়ে বিশদে কোনও তথ্য প্রকাশ করেননি। অমিতাভ লেখেন, ‘‘সম্প্রতি আইএসপিএল-এ সকলের সঙ্গে দেখা হল। 

আরো পড়ুন: অনুরাগীদের প্রশংসায় মুগ্ধ ক্যাটরিনা

খুব কম সময়ের মধ্যেই আমাদের বন্ধু এবং সতীর্থদের সঙ্গে দেখা করার সুযোগ হল। অক্ষয়ও একটি টিমের মালিক। ওঁর সঙ্গে আমার হাতের অপারেশন নিয়েও কথা হল।’’ ওই ফোটোশুটে যে হৃতিক রোশন এবং দক্ষিণী অভিনেতা সূর্যও ছিলেন, সে কথাও জানিয়েছেন অমিতাভ।

তবে অমিতাভ তাঁর অস্ত্রোপচারের কথা প্রকাশ করতেই অনুরাগীরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন। অনেকেই সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন। তবে অনুরাগীদের একাংশের অনুমান, অমিতাভ এখন ভাল আছেন বলেই শুটিং করছেন।

সম্প্রতি, ‘কউন বনেগা ক্রোড়পতি’র একটি সিজ়ন শেষ করেছেন অমিতাভ। চলতি বছরে অভিনেতার বেশ কিছু ছবি মুক্তির কথাও আছে।

সূত্র: আনন্দবাজার

এসি/ আই.কে.জে/




অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250