শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (৩রা ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন।

এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার ধারণায় ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আশা করছি আপিলে আমার মনোনয়ন ফিরে পাবো।

এর আগে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

পাবনা-২ নির্বাচনী এলাকায় বর্তমানে মোট ভোটার রয়েছে তিন লাখ ৪৬ হাজার ৪৩৫ জন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ আহমেদ ফিরোজ কবীর ও সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদসহ কয়েকটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ওআ/

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250