রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

‘গান চুরির’ প্রতিবাদ করলেন শিলাজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রথমে গান চুরি করা, তার পর আবার তাকে প্রচলিত বলে পাশ কাটিয়ে যাওয়া। এই দুই বিষয়েই প্রবল আপত্তি শিলাজিতের। সোশাল মিডিয়ায় জানালেন তীব্র প্রতিবাদ। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল শিল্পীর ‘লাল মাটির সরানে’ অ্যালবাম। তা শেয়ার করেই জানালেন নিজের বক্তব্য।

ওপার বাংলার শিল্পী শিলাজিৎ মজুমদারের গান একবারের জন্যও শোনেননি, এমন বাঙালি হয়তো নেই বললেই চলে। তার অন্যতম এক জনপ্রিয় গান ‘লাল মাটির সরানে’। কিন্তু সেই গান নিয়ে চুরির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন শিল্পী। 

একাধিক ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, কিছু মানুষ ‘লাল মাটির সরানে’ গানটি প্রচলিত বলে দাবি করে নিজেদের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করছেন বলে অভিযোগ তুলেছেন শিলাজিৎ। তবে এখনই কোনও পদক্ষেপ নিচ্ছেন না তিনি। 

আরো পড়ুন: ইমরান-পূজার নতুন মিউজিক ভিডিওতে দিঘী

সামাজিক মাধ্যমে এ নিয়ে একটি পোস্টও দিয়েছেন শিলাজিৎ মজুমদার। লেখেন, ‘আমি অবাক হয়ে গেলাম দেখে যে কেউ কেউ এই গানটা গেয়ে প্রচলিত বলে ছাপ মেরে পাবলিশ করছে নিজের চ্যানেল থেকে। মেমোসাইড…? নাকি গুরুদেবদের কাছে শেখা, ঝেপে দাও তারপর ধরা পড়লে বলো জানতাম না।

এই গানটার মধ্যে সাঁওতালি ভাষাতে যে দু-লাইন ‘এ দুলৌর মায়না… আমা ওরা ওকারে এ দুলোর ময়না তিগুন মেসেনা’ এটুকু লিখে দিয়েছিল নরেন হাঁসদা, সেটুকুও প্রচলিত নয়।’

তিনি আরও লেখেন, ‘দেখি যদি ওনাদের শুভ বুদ্ধি কাজ করে, নইলে আমার শ্রোতারা যারা খুব ভালো করে জানেন এই গানটা আমার বাপেরও না আমার নিজের, তারাই যা বলার বলবে।

আজ থেকে প্রায় তিরিশ বছর আগে আমি গান গাইতে এসেছিলাম তার কারণ আমার গান একজন নিজের গান বলে চালানোর চেষ্টা করেছিল।

গানগুলো রিলিজ হয়নি বলেই। কিন্তু রিলিজড গান, যেটার ডকুমেন্ট রয়েছে, সেটাকে যদি আমার অধিকার থেকে চেনাতে চায় তাকে তো গান চোরও বলতে পারবো না, এতো ডাকাতি? এতো সাহস? বেশ দেখা যাক।’

এসি/ আই. কে. জে/ 



গান চুরি শিলাজিৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250