শনিবার, ১৭ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৫০ হাজার রুপির বন্ডে সই করে ছাড়া পেলেন অভিজিৎ দীপকে *** গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে *** সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী *** ২১ অক্টোবর থেকে দাম্মামে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের, স্থগিত থাকছে রিয়াদগামী ফ্লাইট *** রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময় *** কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ১০ পর্যটকের মধ্যে ৬ জনের পরিচয় শনাক্ত, ব্যবস্থাপক আটক *** লাইসেন্স ছিল না টুপটুপ রিসোর্টের, ৪ মাস আগে সতর্ক করেছিল ফায়ার সার্ভিস *** আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ১১৮১ *** দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর ও মন্দিরে হামলার ৩৪ ঘটনা: পূজা উদযাপন পরিষদ

প্রয়াত সহকারীর বাড়ি বানিয়ে দিলেন অভিনেতা মুশফিক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ১৮ই সেপ্টেম্বর ২০২৩

#

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান।  তিনি তার প্রয়াত সহকারীর স্বপ্ন পূরণ করলেন। 

মুশফিকের সহকারী ছিলেন রওশন আলম রায়হান। তবে রায়হানকে তিনি নিজের ভাই মনে করতেন। তার হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা। মৃত্যুর কয়েকমাস হলেও এই শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি অভিনেতা মুশফিক ফারহান।

ফারহানের ভাষায়, ‘সে ছিল আমার পরিবারেরই সদস্য। ওর মৃত্যুর পর একমাস আমি শোক থেকে বের হতে পারিনি। শুটিংও করতে পারিনি। তার বাবা-মায়ের জন্য একটা পাকা ঘর করার ইচ্ছে ছিল। সেই ঘর আমি বানিয়ে দিয়েছি। ওর বাবা কৃষিকাজ করেন জমি লিজ নিয়ে। তাদের জন্য একটা অ্যাগ্রো খামার করে দিচ্ছি।’

এ বিষয়ে প্রয়াত রায়হানের ভাই আবদুস সামাদ বলেন, ‘পাঁচ বছর আগে ইট দিয়ে শুধু ভিত তৈরি করা ছিল। ফারহান ভাই জানার পর একেবারে নতুন করে সম্পূর্ণ বাড়ি করে দিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত ১০ লাখ টাকার উপর ফারহান ভাই খরচ করেছেন। কাজ শেষ করতে যা যা করণীয় তিনি করছেন। মা অনেক পর্দা করেন। তার জন্য গোসলঘর, বড় রুম করে দেয়া হচ্ছে। এই বাড়ির জন্য আমাদের পাঁচজনের পরিবার সুরক্ষা পাচ্ছে। ’

মুশফিক আর ফারহান বলেন, ‘আমার মায়ের কাছ থেকেই অন্যের পাশে দাঁড়ানো শিখেছি। শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবে কারো জন্য কিছু করার চেষ্টা করি।’
 
ওআ/

অভিনেতা মুশফিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250