বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন: প্রভা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৭ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়গুণে দর্শকমহলে নিজের শক্ত অবস্থান গড়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত ইস্যুতে বেশ আলোচিতও হয়েছিলেন এই তারকা। সে কারণে অভিনয় থেকে অনেকদিন দূরেও ছিলেন তিনি। তবে সে সব পেরিয়ে আবারও নিয়মিত হয়েছেন অভিনয়ে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রভা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। মুহূর্তটা যে বেশ সুখকর তা প্রভার অভিব্যক্তিতেই ফুটে উঠেছে। ওই ভিডিও থেকে ভেসে আসা একটি পুরুষ কণ্ঠ।

শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’

এদিকে প্রভার ওই পোস্টের মন্তব্যের ঘরে ভিড় করেছেন অনুরাগীরা। অনেকেই সহমত প্রকাশ করেছেন তার সঙ্গে। বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ করেছেন বিষয়টি। সেইসঙ্গে অনেকে প্রিয় তারকাকে পর্দায় নিয়মিত দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। 

ওআ/

প্রভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250