রবিবার, ২৫শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প *** সচিবালয়ে দর্শনার্থী প্রবেশের নিয়ম-কানুন পুনর্মূল্যায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এইচএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর *** টঙ্গীতে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ *** তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ থেকে নিয়োগের প্রস্তাব *** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

মাত্র কয়েক দিনে ৫০০ কোটির ঘরে অ্যানিম্যাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘পাঠান’ আর ‘গদর-২’ সিনেমার রেকর্ড ভাঙার দৌড়ে আরো এগিয়ে গেল রণবীর কাপুরের ‘অ্যানিমেল’। এরই মধ্যে ৫০০ কোটির ঘরে প্রবেশ করল সিনেমাটি। রোমান্স আর অ্যাকশনধর্মী এ সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা এখনো কমছে না।

বিশেষ করে, যেভাবে ছবি দৌড়ে দৌড়ে ৫০০ কোটির ঘরে প্রবেশ করল, তা দেখে বোঝা দায়, এই ছবির ‘টক্সিসিটি’ নিয়ে এত বিতর্ক হয়েছে। 

ছবি জুড়ে হিংসা, মারামারি, যৌনতা। যা দেখে অনেকেই দাবি করছেন সন্দীপ রেড্ডির এই সিনেমা ‘বিষাক্ত পৌরুষ’-কে তুলে ধরেছে। যেখানে মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি বাবাকে ভালোবাসার নাম করে একের পর এক খুন করে যায়। দুই নায়িকা তৃপ্তি দিমরি আর রশ্মিকা মন্দনার সঙ্গে আপত্তিকর দৃশ্যও রয়েছে রণবীরের। 

আরো পড়ুন: এবার হৃতিক-দীপিকার সঙ্গে কোমর দোলালেন নেটিজেনরা

তবে সব ধরনের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবসা করেই চলেছে অ্যানিম্যাল। মাত্র ১৭ দিনে ভারতের আয়ের ভিত্তিতে ছবি ঢুকে গেল ৫০০ কোটির ঘরে। আপাতত চারটি বলিউড ছবি ৫০০ কোটির ঘরে ঢুকেছে। যার মধ্যে দুটি শাহরুখ খানের, পাঠান আর জওয়ান। এছাড়াও রয়েছে সানি দেওলের গদর-২ ও রণবীর কাপুরের অ্যানিম্যাল।

সূত্র : হিন্দুস্থান টাইমস

এসি/ আই. কে. জে/



অ্যানিম্যাল ৫০০ কোটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250