বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

মুম্বাইয়ে ‘মুজিব’ ছবির বিশেষ প্রদর্শনী, প্রশংসায় ভাসছেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পর আগামীকাল ২৭ অক্টোবর ভারতে মুক্তি পেতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ছবি 'মুজিব: একটি জাতির রূপকার'।  বুধবার এ উপলক্ষে মুম্বাইয়ে ভারতীয় চলচ্চিত্রের জাতীয় জাদুঘরে বাংলা ও হিন্দিতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সঙ্গে সিনেমাটি উপভোগ করেন দেশটির সিনেমা সংশ্লিষ্টরা। এই আয়োজনে সিনেমাটির মূল অভিনেতা আরিফিন শুভ ছাড়াও বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : অপু বিশ্বাসের মন্তব্যের পর বুবলীর পাল্টা জবাব!

বিশেষ প্রদর্শনীর পর শ্যাম বেনেগাল বলেন, 'অবশ্যই আমি ছবিটি তৈরি করে উপভোগ করেছি। এটা আমার জন্য সম্মানের বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মুজিব-কন্যা ছবিটি পছন্দ করেছেন।' গতকাল 'মুজিব' সিনেমার বিশেষ প্রদর্শনীর পর আরিফিন শুভর প্রশংসা করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷

'মুজিব' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আছেন আরিফিন শুভ, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, ছোটবেলার রেণু চরিত্রে প্রার্থনা ফারদিন দীঘি।

এছাড়াও, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আবদুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমেদের চরিত্রে রিয়াজ, বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের চরিত্রে চঞ্চল চৌধুরীসহ শতাধিক শিল্পী এ সিনেমায় অভিনয় করেছেন।

এস/ আই. কে. জে/ 

মুজিব শুভ নাসিরুদ্দিন শাহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250