শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

রাতের পোশাকে একমুহূর্তেই ঘুম কাড়লেন ঋতাভরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

টালিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিতি রয়েছে ঋতাভরী চক্রবর্তীর। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। ভক্তদের বিনোদনের রসদ জোগাতে হামেশাই ভিডিও-ছবি শেয়ার করে থাকেন তিনি৷ সম্প্রতি তেমন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ঝড় তুলেছেন বঙ্গললনা৷

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভেনিসে ছুটি কাটাচ্ছেন ঋতাভরী চক্রবর্তী।

সেখানেই বিছানায় আড়মোড়া ভাঙার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নেটদুনিয়ায় শোরগোল ফেলেছেন ঋতাভরী। ছবিতে দেখা যায় সাদা বিছানায় ঋতাভরীর পরনে নাইট ড্রেস, হাতে ধরা বার্বি কুশান মাথার উপরে স্লিপিং মাস্ক। 

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেছেন, 'উইকেন্ড শুরু। আর আমার প্রিয় অলস সকাল, সারাদিন কাজের চিন্তা না করে শুয়ে থেকেই দিন কেটে যাবে'। 

আরো পড়ুন: এবার আলিয়ার আপত্তিকর ভিডিও ভাইরাল

ঋতাভরী ছোটপর্দার সিরিয়াল ‘ওগো বধূ সুন্দরী’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। এরপর “ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ সিনেমাতে মহিলা পুরোহিত-এর চরিত্রে অভিনয় করে, দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।

টালিউড ছাড়াও বলিউডে হিন্দি সিনেমা ‘পরী’ তে অভিনয় করতে দেখা গিয়েছিল ঋতাভরী-কে।

এসি/ আই.কে.জে/


ঋতাভরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250