শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

সালমানের জন্য রোম্যান্টিক গান গাইলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ‘টাইগার ৩’ নিয়ে আলোচনা জোরালো হয়েছে। শাহরুখ খান, হৃত্বিক রোশনের সঙ্গে কি আরও কাউকে দেখা যাবে এই বিগ বাজেটের ছবিতে? কৌতূহলী সিনেপ্রেমীরা। তাছাড়া ‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখের ছবি।

এমন পরিস্থিতিতে সালমান খান বক্স অফিসে কী পারফর্ম করেন, সেদিকেও নজর রয়েছে। এই আবহেই নতুন গানের লিরিক্স ভিডিও এনে খেলা আরও জমিয়ে দিলেন বলিউডের সুলতান।

আরো পড়ুন: আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন রশ্মিকা

‘রুয়াঁ’ নামের রোম্যান্টিক গানে দেখা যাচ্ছে সালমান ও ক্যাটরিনাকে। ‘লেকে প্রভু কা নাম’ গানের পর এই গানও গেয়েছেন অরিজিৎ সিং। টাইগার সিরিজের আগের ছবিগুলোর রোম্যান্টিক গানগুলো সুপারহিট হয়েছিল।

এবার প্রথমবার সালমানের জন্য ভালোবাসার গান গাইলেন অরিজিৎ। স্বাভাবিকভাবেই অরিজিৎ ও সালমানের যুগলবন্দি পর্দায় কতটা চোখ টানবে, তার জন্য অপেক্ষার প্রহর গুনছেন অনুরাগীরা।

এসি/ আই.কে.জে



অরিজিৎ সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250