বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন *** জামায়াত নেতাদের একের পর নারী কেলেঙ্কারির ঘটনা, এবার নিলেন বিধবার টিপসই, পরে ‘বিয়ের দাবি’ *** ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা

প্রথম প্রেম ও বিচ্ছেদের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ের ছেলে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩১ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

কলেজজীবনে প্রেমে পড়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের ছেলে জেসন সঞ্জয়। সেই সম্পর্ক টিকেছিল দেড় বছর। সূত্র: এনডিটিভি। 

সম্প্রতি ভিজে সিদ্ধুর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেছেন জেসন। তিনি জানিয়েছেন, জীবনে প্রেম এসেছিল একবারই। কলেজে পড়ার সময় ওই সম্পর্ক তৈরি হয়। প্রায় দেড় বছর তারা সম্পর্কে ছিলেন।

জেসন বলেন, ‘আমাদের দুজনের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছিল। আমরা কথা বলেই সম্পর্কটি শেষ করি।’

বিচ্ছেদের সময় কীভাবে নিজেকে সামলেছিলেন? জেসনের উত্তর, তখন তিনি যুবান শঙ্কর রাজার সব প্রেমের গান শুনতেন। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন তিনি।

জেসন বলেন, বিচ্ছেদের পর ইনস্টাগ্রামে কোনো স্টোরি দেওয়ার পরিকল্পনা ছিল না। কারণ, পরে যদি আবার যোগাযোগ হয়, তাহলে পুরোনো পোস্ট বা স্টোরি নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে। তাই দুজনই একে অপরের কাছ থেকে দূরত্ব রেখেছিলেন।

নিজেকে নিয়ন্ত্রণ করার কথাও বলেছেন জেসন। তার ভাষায়, নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ না করার চেষ্টা করেন তিনি।

এখন অবশ্য সেই সম্পর্ক নিয়ে জেসনের কোনো আক্ষেপ নেই। জেসন বলেন, ‘এখন আমি ভালো আছি। তখন সময়টা ভালো ছিল। এরপর আমরা নিজেদের জীবন নিয়ে এগিয়ে গেছি।’

প্রেমের সম্পর্ক শেষ হওয়ার পর কাজে মন দেন জেসন। শুরু করেন তার প্রথম সিনেমা ‘সিগমা’র কাজ। সিনেমাটির পরিচালক তিনি নিজেই।

২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সিগমা’। প্রথম সোমবার পর্যন্ত ভারতে সিনেমাটির আয় ৬ কোটি ১৯ লাখ রুপি। মোট আয় ৭ কোটি ৪ লাখ রুপি।

ছেলের সিনেমার মুক্তির দিন পাশে ছিলেন বিজয়। গত শুক্রবার মধুরান্থাগামে এক রোড শোতে জেসনের ছবি হাতে তুলে ধরেন তিনি। এক দলীয় কর্মী ফ্রেমে বাঁধানো ছবিটি বিজয়ের হাতে দেন। সেটি মাথার ওপর তুলে ধরেন অভিনেতা–রাজনীতিক।

জেসন সঞ্জয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250