বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ আয়াতুল্লাহ খামেনিপন্থীদের ইরানে আরো শক্তিশালী করবে—গণতন্ত্রকামী ইরানিদের মত *** মধ্যপ্রাচ্যের তেল-গ্যাসের ওপর কতটা নির্ভরশীল বাংলাদেশ *** গায়েবি-মিথ্যা মামলা কমানো হয়েছে, দাবি আইনমন্ত্রীর *** ঢাবি অধ্যাপক জামাল উদ্দীন ‘সন্ত্রাসবিরোধী আইনে’ গ্রেপ্তার *** ‘রাজনৈতিক পরিচয়ের কারণে বিপুলসংখ্যক মানুষ কারাগারে ধুঁকছে’ *** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

৬ দেশে নিষিদ্ধ বক্স অফিসে ঝড় তোলা ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। নানা বিতর্ক সত্ত্বেও ছবিটি ইতিমধ্যে বিশ্বব্যাপী আয় করেছে ৩০০ কোটি রুপিরও বেশি। তবে এই সাফল্যের মাঝেও বড় ধাক্কা খেয়েছে সিনেমাটির আন্তর্জাতিক মুক্তি।

বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ‘ধুরন্ধর’-এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে। 

দেশগুলো হলো—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটিতে পাকিস্তানবিরোধী বার্তা থাকার অভিযোগে সংশ্লিষ্ট দেশগুলোর সেন্সর বোর্ড অনুমোদন দেয়নি। যদিও নিষেধাজ্ঞার বিষয়ে এখনো পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

সিনেমার প্রযোজনা সংস্থার সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে ‘ধুরন্ধর’ মুক্তির জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কারণ এই অঞ্চল হিন্দি সিনেমার অন্যতম বড় বাজার এবং এখানে বিপুলসংখ্যক প্রবাসী ভারতীয় বসবাস করেন। তবে নানা প্রচেষ্টা সত্ত্বেও কোনো দেশই নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়নি।

তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ‘ফাইটার’, ‘স্কাই ফোর্স’, ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘আর্টিকেল ৩৭০’, ‘টাইগার ৩’ ও ‘দ্য কাশ্মীর ফাইলস’–এর মতো একাধিক বলিউড সিনেমা শুরুতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মুক্তির অনুমতি পায়নি। পরে অবশ্য কিছু দেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। যেমন, ‘ফাইটার’ পরবর্তী সময় সংযুক্ত আরব আমিরাতে মুক্তি পেয়েছিল।

এক ভারতীয় গুপ্তচরের পাকিস্তানের ভেতরে ঢুকে দুঃসাহসী অভিযানের গল্প নিয়ে নির্মিত ‘ধুরন্ধর’–এ অভিনয় করেছেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর. মাধবন ও শিশুশিল্পী সারা অর্জুনসহ আরও অনেকে।

বাণিজ্যিক সাফল্য আর আন্তর্জাতিক বিতর্ক—দু’য়ের মাঝেই এগোচ্ছে ‘ধুরন্ধর’।

মধ্যপ্রাচ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে কি না, সেদিকেই এখন নজর সিনেমাপ্রেমীদের।

জে.এস/

বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250