মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ক্যারিয়ারের দশক পূর্তিতে নতুন পরিচয়ে হানিয়া আমির

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫২ পূর্বাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিনোদন অঙ্গনে পথচলার এক দশক পূর্ণ করলেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। আর এ উপলক্ষ উদ্‌যাপনে নিজেকে নতুন রূপে হাজির করলেন তিনি। পাঞ্জাবি হিপ-হপ ঘরানার মৌলিক গান ‘পাবলো’ প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পা রাখলেন সংগীতের আঙিনায়।

কণ্ঠ দেওয়ার পাশাপাশি পাবলো গানটির কথা ও সুর করেছেন হানিয়া নিজে, পরিচালনা করেছেন মিউজিক ভিডিওটিও। সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে তাকে নিয়ে চলা ট্রল, ব্যক্তিগত জীবনের কাটাছেঁড়া এবং তাকে যারা মেকি বলে কটাক্ষ করে—এই গানের কথায় তাদের সরাসরি জবাব দিয়েছেন হানিয়া।

তবে গানটির সবচেয়ে বড় চমক এসেছে একেবারে শেষ অংশে। গানটির ইতি টানা হয়েছে ভারতীয় রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্তের একটি ভয়েস নোট দিয়ে। সেখানে হানিয়াকে উৎসাহ দিয়ে রাখি বলেন, কোনো সমালোচনা গায়ে না মাখতে। হানিয়াকে সাহসী বাঘিনীর মতো এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। ব্যতিক্রমী এ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেছে।

মডেলিং ও অভিনয়ের পর এবার সংগীতশিল্পী হিসেবে হানিয়া আমিরের এই সাহসী আত্মপ্রকাশের প্রশংসা জানিয়েছেন সহকর্মীরাও। ইউটিউব ও স্পটিফাইয়ে গানটি মুক্তির পর থেকেই তার এই নতুন সংগীতযাত্রাকে সানন্দে গ্রহণ করেছেন ভক্তরা।

শোবিজে হানিয়া আমিরের পথচলা শুরু ২০১৬ সালে ‘জনান’ সিনেমা দিয়ে। সিনেমায় জনপ্রিয়তার সুবাদে টিভি সিরিয়ালে নাম লেখান। ‘তিতলি’, ‘ফির অহি মোহাব্বত’, ‘আনা’, ‘মেরে দোস্ত মেরে ইয়ার’, ‘মেরে হামসাফার’, ‘কাভি ম্যায় কাভি তুম’ সিরিয়ালগুলো তাকে পৌঁছে দেয় জনপ্রিয়তার শীর্ষে। হানিয়া অভিনীত ‘না মালুম আফরাদ ২’, ‘পারওয়াজ হ্যায় জুনুন’সহ বেশ কিছু সিনেমাও আলোচিত হয়েছে। গত বছর হানিয়ার অভিষেক হয়েছে ভারতীয় সিনেমায়। দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ভাষার সিনেমা ‘সর্দারজি ৩’-এ অভিনয় করেছেন তিনি।

হানিয়া আমির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250