বৃহস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যাসিবাদী সরকারের সময় হামলা-মামলার শিকার শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে: মাহদী আমিন *** প্রবাসীদের সেবায় অনিয়ম-হয়রানি বন্ধে সতর্ক থাকার সুপারিশ *** রূপপুরে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি *** সৌদি আরবে সেনা মোতায়েনের কথা নিশ্চিত করল পাকিস্তান, নেপথ্যে কী *** প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর *** প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবরারের নামে সেতু-হল চাইল পরিবার *** ‘তোর বিচারও হবে’ বলে হুমকি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার, সাংবাদিকদের প্রতিবাদ *** সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো ও শাইনপুকুরের বোর্ড পুনর্গঠন *** জামায়াত নেতাদের একের পর নারী কেলেঙ্কারির ঘটনা, এবার নিলেন বিধবার টিপসই, পরে ‘বিয়ের দাবি’ *** ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির প্রতিবাদে বিক্ষোভে পুলিশি হামলার নিন্দা

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা। শাহরুখের নতুন সিনেমা ‘কিং’-এর একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে।

জানা গেছে, শচীন-জিগারের সুর করা এই গানটির সম্ভাব্য শিরোনাম ‘ড্যাডি কুল’। চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় টানা পাঁচ দিন গানটির শুটিং করবেন শাহরুখ-কারিনা।

সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, অত্যন্ত বড় পরিসরে তৈরি হচ্ছে গানটি। এতে ভারতীয় শিল্পীর পাশাপাশি আন্তর্জাতিক কোনো সংগীত তারকাও কণ্ঠ দেবেন। গানটিতে শাহরুখ ও কারিনাকে একেবারেই ভিন্ন লুকে পাওয়া যাবে। নির্মাতাদের প্রত্যাশা, এটি হতে চলেছে এ বছরের অন্যতম সেরা গান এবং কিং সিনেমার বড় চমক।

এর আগে শাহরুখের সঙ্গে ‘অশোকা’, ‘কাভি খুশি কাভি গাম’ এবং ‘রা.ওয়ান’-এর মতো সিনেমায় পূর্ণাঙ্গ জুটির পাশাপাশি ‘ডন’ ও ‘বিল্লু’ সিনেমায় অতিথি চরিত্রেও নজর কেড়েছিলেন কারিনা। ফলে দীর্ঘদিন পর আবারও এই জুটির ফেরার খবরে আনন্দিত ভক্তরা।

সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় আয়োজনে নির্মিত হচ্ছে কিং। ৩৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা আগাগোড়া শাহরুখকেন্দ্রিক হলেও এর অন্যতম আকর্ষণ শাহরুখকন্যা সুহানা খান। এই প্রজেক্ট দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে সুহানার।

সিনেমায় দীপিকা পাড়ুকোন ছাড়াও খলনায়ক চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। আরও রয়েছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

কারিনা কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250